শিরোনাম
◈ সাত পুলিশ কর্মকর্তা বরখাস্ত ◈ গুম প্রতিরোধ আইন ২০২৫-এর অধ্যাদেশের চেয়ে শক্তিশালী: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ নতুন দায়িত্ব পেলেন আমানউল্লাহ আমান ◈ যুক্তরাষ্ট্র ভ্রমণে ভিসা বন্ড সহজ করার আহ্বান রাষ্ট্রপতির, বাড়াতে চান বাণিজ্য-সহযোগিতা ◈ শরীর-মন সতেজ করতে ইউরোপের ১১ স্পা শহর ও বিলাসবহুল ওয়েলনেস গন্তব্য: কী আছে, কেন এত আকর্ষণীয় ◈ স্ক্যাবিসের সংক্রমণ বাড়ছে দেশজুড়ে, সবচেয়ে ঝুঁকিতে ঘনবসতিপূর্ণ এলাকা ◈ নতুন দায়িত্বে গয়েশ্বর চন্দ্র ◈ তনু হত্যা মামলায় ২ সন্দেহভাজনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি ◈ বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ কমল কেন, ব্যাখ্যা দিল আদানি পাওয়ার ◈ চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

প্রকাশিত : ৩১ মে, ২০২১, ০৫:১৫ বিকাল
আপডেট : ৩১ মে, ২০২১, ০৫:১৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নকল কসমেটিক্স ও অস্বাস্থ্যকর শিশু খাদ্য বিক্রি, তিন প্রতিষ্ঠানকে অর্থদণ্ড

সুজন কৈরী: [২] রাজধানীর চকবাজার ও কামরাঙ্গীরচরে অনুমোদনহীন নকল কসমেটিক্স ও অস্বাস্থ্যকর শিশু খাদ্য সামগ্রী উৎপাদন, মজুদ ও বিক্রি করায় তিন প্রতিষ্ঠানকে সোয়া ২ লাখ টাকা জরিমানা করেছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

[৩] রোববার দুপুর থেকে রাত পর্যন্ত র‌্যাব-১০ ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আক্তারুজ্জামান।

[৪] সোমবার র‌্যাব-১০ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযানকালে ভ্রাম্যমাণ আদালত নকল কসমেটিক্স ও অস্বাস্থ্যকর খাদ্য সামগ্রী উৎপাদন, মজুদ ও বিক্রি করার অপরাধে আমু ফুড প্রোডাক্টকে এন্ড বেভার্জস ১ লাখ ৫০ হাজার, হেলাল কসমেটিক্সকে ২৫ হাজার ও সোনালী কসমেটিক্সকে ৫০ হাজার টাকা করে জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এছাড়া ভ্রাম্যমান আদালতের নির্দেশে প্রায় ৫০০ কেজি অনুমোদনহীন নকল কসমেটিক্স, নিম্নমানের ও অস্বাস্থ্যকর শিশু খাদ্য সামগ্রী ধ্বংস করা হয়েছে।

[৫] র‌্যাব জানিয়েছে, বেশ কিছুদিন ধরে এই অসাধু ব্যবসায়ীরা চকবাজার ও কামরাঙ্গীরচর এলাকায় অনুমোদনহীন নকল কসমেটিক্স ও অস্বাস্থ্যকর খাদ্য সামগ্রী উৎপাদন, মজুদ ও বিক্রি করছিলেন।

  • সর্বশেষ