শিরোনাম
◈ ৪০ দিনের ছুটি শেষ, রোববার খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান ◈ আজ বসছে জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক ◈ যুক্তরাষ্ট্র–ইরান টানাপোড়েন: সমঝোতার পথ সংকীর্ণ, বাড়ছে ‘মৃত্যু ও ধ্বংসের’ আশঙ্কা ◈ এপ্রিলে ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: দ্য প্রিন্টের খবর ◈ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পর কতটুকু কার্যকর? ◈ ব্যাংক ঋণে ব্যবসা করা হালাল হবে কিনা, এ নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ শিক্ষকদের বৈশাখী ভাতা পাওয়া নিয়ে স্বস্তির খবর, যা জানালেন মাউশি ◈ ফিফা র‍্যাঙ্কিং- আর্জেন্টিনা ও ব্রাজিলের অবনতি, বাংলা‌দেশ ১৮২ নম্ব‌রে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: শর্ত নিয়ে প্রশ্ন, পর্যালোচনায় সরকার ◈ জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলে মিলবে পুরস্কার, সারাদেশে সাঁড়াশি অভিযান শুরু

প্রকাশিত : ৩১ মে, ২০২১, ০৪:২৯ দুপুর
আপডেট : ৩১ মে, ২০২১, ০৪:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিমানেই উঠতে দেওয়া হলো না সরফরাজদের

স্পোর্টস ডেস্ক: [২] আগামী ৫ জুন থেকে শুরু হবে পাকিস্তান প্রিমিয়ার লিগ (পিএসএল)। করোনার কারণে এবারের আসর হওয়ার কথা রয়েছে সংযুক্ত আরব আমিরাতে। ইতোমধ্যেই দেশটিতে পৌঁছে গেছেন পিএসএল সংশ্লিষ্ট ক্রিকেটার ও কর্মকর্তারা। তবে আবুধাবিগামী বিমানে উঠতে পারেননি কোয়েটা গ্ল্যাডিয়েটরসের অধিনায়ক সরফরাজ আহমেদসহ ১১ ক্রিকেটার।

[৩] প্রয়োজনীয় ছাড়পত্র না থাকায় আবুধাবির বিমানে উঠতে দেওয়া হয়নি তাদের। পরে অবশ্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, অন্য পথে তাদের আবুধাবি পৌঁছনোর ব্যবস্থা করা হচ্ছে। আইপিএলের মতো পাকিস্তান সুপার লিগের বাকি অংশও হতে চলেছে সংযুক্ত আরব আমিরাতে।

[৪] আগামী ৫ জুন থেকে প্রতিযোগিতা শুরু করার কথা রয়েছে। অনেক ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফ ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন আমিরাতে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়