শিরোনাম
◈ ভারত টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ না জিতলে চাকরী হারা‌বেন কোচ গৌতম গম্ভীর!  ◈ যুক্তরাষ্ট্রে ভুয়া আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে প্রতারণা: বাংলাদেশি নাগরিক গ্রেফতার ◈ বিএনপির বিদ্রোহী বহিষ্কৃত প্রার্থীদের কি দলে ফেরানো হবে? ◈ যেভা‌বে বিশ্বকা‌পের  সেমিফাইনাল খেলতে পারে পাকিস্তান  ◈ বা‌র্সেলোনা ফুটবল ক্লা‌বের রেকর্ড গড়া আয়  ◈ মেক্সিকোতে স‌হিংসতা, ‌বিশ্বকাপ যে শর্তে সরে যেতে পারে ◈ অবৈধভাবে টোল নিলে কঠোর ব্যবস্থা: সড়ক প্রতিমন্ত্রী ◈ ফিলিস্তিন ভূখণ্ড দখলে ইসরায়েলি আইনের তীব্র নিন্দা বাংলাদেশের ◈ সিসিটিভি ফুটেজে দেখা গেলো টিএসসিতে মধ্যরাতে ঘটে যাওয়া লোমহর্ষক পুরো ঘটনা! (ভিডিও) ◈ এবার বিএনপি নেতাকে পিটিয়ে মারলেন দলীয় কর্মীরা

প্রকাশিত : ৩১ মে, ২০২১, ০৪:১২ দুপুর
আপডেট : ৩১ মে, ২০২১, ০৫:২৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুমিল্লায় অস্ত্র হাতে প্রকাশ্যে নৃত্যোল্লাস (ভিডিও)

মিনহাজুল আবেদীন: [২] সোমবার (৩১ মে) ডিবিসি টিভির এক প্রতিবেদন জানায়, অপরাধ সংঘটনের পর অস্ত্র নিয়ে প্রকাশ্যে নৃত্যোল্লাস যেন নিয়মিত ঘটনা কুমিল্লার। জনপ্রতিনিধি থেকে মাদক কারবারি রয়েছে এ তালিকায়। একের পর এক এমন ঘটনায় আতঙ্ক তৈরি হয়েছে মানুষের মধ্যে।

[৩] সম্প্রতি স্যোসাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, গত ১৪ মে কুমিল্লার চৌদ্দগ্রামে একজন ব্যক্তিকে কুপিয়ে জখম করার পর মাদক কারবারি মেহেদী হাসান ও রাসেল মিয়ার হিন্দি গানের নাচের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়।

[৪] কোম্পানি কমান্ডার র‌্যাব-১ তালুকদার নাজমুস সাকিব বলেন, সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া আটককৃত দুইজনের সঙ্গে কথা বলে জানা গেছে তারা দুইজন হিন্দি গানে নাচের সময় মাদকাসক্ত ছিলো। একই ভাইরাল ভিডিও’র আরেকজনকে আটকের চেষ্টা চলছে।

[৫] সরকারি টিচার্স ট্রেনিং কলেজের প্রভাষক কাজী মো. বেলায়েত উল্লাহ বলেন, সামাজিক মূল্যবোধের কাঠামোটি এখন অনেকখানি ভেঙে পড়েছে। এর অন্যতম কারণ সামাজিক, পারিবারিক, প্রাতিষ্ঠানিক শিক্ষার সমন্নয় ঘটাতে আমরা ব্যর্থ হয়েছি। দ্রুত সময়ের মধ্যে তা ফিরিয়ে আনা প্রয়োজন। সম্পাদনা: রাশিদ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়