শিরোনাম
◈ ৭৫ লাখের জায়গায় ৩ কোটি ৬৬ লাখ, জনসংখ্যার চাপে বিপর্যস্ত রাজধানী ◈ রাজশাহী রেলওয়ে স্টেশনে ভাঙচুর নিয়ে যা জানাগেল ◈ ভূমি জটিলতা নিরসনে যাচাই-বাছাই, গড়ে উঠছে ল্যান্ড ব্যাংক ◈ জাতিসংঘে ড. ইউনূসের বক্তব্য, তরুণ নেতৃত্ব নিয়ে যা বললেন (ভিডিও) ◈ রাশিয়ার ‘গেরান-৫’ ড্রোন: ঘণ্টায় ৬০০ কিমি গতি, ইউক্রেনের আকাশ প্রতিরক্ষায় নতুন চ্যালেঞ্জ ◈ ৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী (ভিডিও) ◈ কারিগরি ও প্রযুক্তি বিষয়ে শিক্ষার ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ◈ সরকারি চাকরিজীবীদের ভবিষ্য তহবিলের সুদহার নির্ধারণ ◈ জাপানে টাইফুন দুজুয়ানের আঘাত, ১৯ লাখ মানুষকে নিরাপদে সরে যাওয়ার নির্দেশ ◈ মঙ্গলবার ৫ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

প্রকাশিত : ৩১ মে, ২০২১, ০৩:৩২ দুপুর
আপডেট : ৩১ মে, ২০২১, ০৩:৩৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারী বর্ষণে ও ঘূর্ণিঝড় ইয়াশ বিধ্বস্ত সাতক্ষীরায় বানভাসীদের মাঝে নেসমে এসেছে সীমাহীন দূর্ভোগ

আসাদুজ্জামান : [২] সোমবার সকাল থেকে ভারী বর্ষণ আবার কখনও হালকা ও মাঝারী বৃষ্টিপাত। এই প্রাকৃতিক দূর্যোগের মধ্যে ঘূর্ণিঝড় ইয়াশ বিধ্বস্ত উপকুলীয় জনপদে বানভাসীদের মাঝে নেসমে এসেছে সীমাহীন দূর্ভোগ।

[৩] নীচে লোনা পানি, মাথার উপরে মূষলধারে বৃষ্টি এমনই পরিবেশের মধ্যে হাজার হাজার দূর্গত মানুষ কাকডাকা ভোর থেকে ঝুড়ি কোদাল নিয়ে স্বেচ্ছাশ্রমে ভেঙে যাওয়া বেঁড়িবাধ নির্মানে প্রানপন চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু দুপুরের জোয়ারে আবারও প্লাবিত হতে থাকে উপকুলের বিস্তির্ণ জনপদ। দূর্গত অঞ্চলে মানুষের এ দূর্ভোগের চিত্র ফুটে উঠেছে।

[৪] গত ২৬ মে ঘূর্ণিঝড় ইয়াশের আঘাতে লণ্ড ভণ্ড হয়ে যায় সাতক্ষীরার উপকুলীয় জনপদ।

[৫] পানি উন্নয়র বোর্ডের বেঁড়িবাধ ভেঙে প্লাবিত হয় শ্যামনগর, আশাশুনি, কালিগঞ্জ ও দেবহাটা উপজেলার বিস্তীর্ণ অঞ্চল। ইতিমধ্যে কয়েকটি পয়েন্টের বেঁড়িবাধ স্বেচ্ছাশ্রমে সংস্কার করা হয়েছে। সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত শ্যামনগর ও আশাশুনি উপজেলার পানি উন্নয়ন বোর্ডের বেঁড়িবাধ ভেঙে বসতি জনপদ ও চিংড়ি ঘের নদীর লোনা পানিতে ভেসে একাকার হয়ে যায়। গৃহ হারা এসব লোকজন গ্রামীন সড়কে টোঙ ঘর আবার কেউ কেউ নৌকায় বসতি স্থাপন করে। গত ৫ দিন ধরে তাদের জীবনে নেমে এসেছে অনামিশার অন্ধকার। সম্পাদনা: জেরিন আহমেদ

 

  • সর্বশেষ