শিরোনাম
◈ খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদ ও এক-এগারোয় কী ভূমিকা? ছক কষা হয় আগের দিন সন্ধ্যার বৈঠকে ◈ ইরান যুদ্ধে মধ্যস্থতা করতে চেয়ে সক্রিয় পাকিস্তান, ভারত কি কোণঠাসা হচ্ছে?  ◈ ইমনের ব‌্যা‌টিং তাণ্ড‌বের পর মোস্তাফিজের রেকর্ড, জয়ে ফিরলো লাহোর কালান্দার্স ◈ বাংলাদেশে উৎপাদনের পরও জ্বালানি সংকট কেন? ◈ সাফ চ্যাম্পিয়ন দ‌লের জন‌্য পুরস্কার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর ◈ যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ‘কালো দিন’: একদিনে ২ যুদ্ধবিমান, ৫ ড্রোন ভূপাতিত, ২ হেলিকপ্টারে হামলা করলো ইরান ◈ এলপিজির দামে বড় লাফ, তবুও বাজারে বাড়তি দামে বিক্রি ◈ ইসি শুরু করেছে প্রাথমিক প্রস্তুতি, সরকারের “গ্রিন সিগন্যাল” চাই ◈ জ্বালানি সংকটে গণপরিবহন সেবা ফ্রি করার ঘোষণা পাকিস্তানের ◈ বিশ্বজুড়ে পেট্রোলের দামে বৈষম্য: কোথায় কত দামে বিক্রি হচ্ছে

প্রকাশিত : ৩১ মে, ২০২১, ০৩:১২ দুপুর
আপডেট : ৩১ মে, ২০২১, ০৩:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আরব আমিরাতে কুলাউড়ার যুবকের মৃত্যু

স্বপন দেব: [২] আগুন লেগে কুলাউড়ার মাহবুব আলম আলফু (২৮) নামে এক প্রবাসী বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে।

[৩] তিনি জেলার কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের টাট্রিউলি গ্রামের মহব উল্ল্যার ছেলে। নিহত মাহবুব আলম আলফুর বন্ধু সৈয়দ আবুল হাসান জানান, প্রায় দুই বছর আগে ছুটি কাটিয়ে আলফু সংযুক্ত আরব আমিরাতের সারজায় আসেন। তিনি প্রায় আট বছর থেকে প্রবাসে বসবাস করছেন।

[৪] গত সোমবার (২৪ মে) গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন লেগে অগ্নিদগ্ধ হন তিনি।

[৫] পরে সারজার হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে আজ রোববার (৩০ মে) স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মাহবুব আলম আলফুর মৃত্যুর খবরে পরিবারে এবং বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়