শিরোনাম
◈ নিজ জেলা বগুড়ার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ জ্বালানি সংকট মোকাবিলায় এশীয় দেশগুলোকে ১০ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি জাপানের ◈ দেশে প্রথম গভীর অনুসন্ধান কূপ খনন শুরু, মিলতে পারে দিনে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস ◈ মার্কিন বাহিনীর হাতে ইরানি জাহাজ আটক, পাল্টা হুঁশিয়ারি তেহরানের ◈ তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল ◈ আরও ১৭১ খেলোয়াড় ক্রীড়া কার্ড পেলেন ◈ ওয়াশিংটনের দাবিকে ‘অবাস্তব’ আখ্যা, আলোচনায় না যাওয়ার ঘোষণা ইরানের ◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল! ◈ ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করায় গ্রেফতারের পর কারাগারে, সংসদে হাসনাত ও চিফ হুইপের মধ্যে বিতর্ক ◈ জোট শরিকরা সংরক্ষিত নারী আসনে কে কতটি পেল জামায়াত থেকে

প্রকাশিত : ৩১ মে, ২০২১, ১২:২০ দুপুর
আপডেট : ৩১ মে, ২০২১, ১২:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দৌলতপুর সীমান্তে ভারতীয় ভূখণ্ডে বাংলাদেশি নারীর লাশ উদ্ধার

ডেস্ক নিউজ: কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ভারতের ভূ-খণ্ড থেকে বাংলাদেশি এক নারীর লাশ উদ্ধার করেছে ভারতীয় পুলিশ। রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিলগাথুয়া-জয়পুর সীমান্তের ১৫১/৭(এস) সীমান্ত পিলার সংলগ্ন ভারত ভূ-খণ্ডের কুড়মিপাড়া ভাদ্রিখোলা নামক স্থানের ধানখোলার পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।

বিজিবি ৪৭ ব্যাটালিয়নের প্রাগপুর কোম্পানি কমান্ডার সুবেদার আমজাদ হোসেন জানান, সন্ধ্যার দিকে রাশিদা খাতুন (৪০) নামে এই নারীর মৃত্যুর ঘটনা জানতে পারেন তারা। রশিদা খাতুনকে হত্যা করে লাশ ফেলে রাখা হয়েছে নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে সে বিষয়ে এখনো কিছু জানতে পারেনি পুলিশ।

এলাকাবাসী সূত্রে জানা যায়, দৌলতপুরের বিলগাথুয়া-জয়পুর সীমান্তের ১৫১/৭(এস) সীমান্ত পিলার সংলগ্ন ভারত ভূ-খণ্ডের কুড়মিপাড়া ভাদ্রিখোলা সীমান্ত এলাকার ধানখোলার পাশে রাশিদার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা ভারতের হোগলবাড়িয়া থানা-পুলিশকে খবর দেয়।

রাশিদা কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার গুড়ারপাড়া গ্রামের আব্দুল কাদেরের মেয়ে। স্বামীর সঙ্গে ছাড়াছাড়ির পর বাবার বাড়ি থাকতেন তিনি।

রাশিদার চাচাত ভাই খবির আলী বলেন, রাশিদা শুক্রবার সকাল ১০টার দিকে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। সন্ধ্যায় পরিবারের লোকজন ছবি দেখে লাশ শনাক্ত করেন। পরে লাশ ফেরত পাওয়ার জন্য বিজিবি সদস্যদের সঙ্গে যোগাযোগ করেন তারা।

লাশ ফেরত চেয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে। তারা লাশ ফেরত দিলে পরিবারে হস্তান্তর করা হবে বলে জানান বিজিবি কর্মকর্তা আমজাদ হোসেন। সূত্র: দেশ রুপান্তর, বাংলাদেশ টাইমস

  • সর্বশেষ
  • জনপ্রিয়