শিরোনাম
◈ ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেপ্তার ২৭২ জন ◈ এলন মাস্কের টেসলাকে চ্যালেঞ্জ, রোডস্টারের ওপর দিয়ে উড়ল আলেফের উড়ন্ত গাড়ি! ◈ অনুমতি ছাড়াই অন্যের ওয়ালেট থেকে পরীক্ষামূলক ইথেরিয়াম খরচ করল ওপেনএআইয়ের গবেষণা মডেল ◈ নারী শ্রমিকদের কল্যাণে গুরুত্ব, রিবা আন্তর্জাতিক স্থাপত্য পুরস্কারে বিশ্বের সেরা নতুন ভবন রংপুরের গ্রিন ফিল্ড ফ্যাক্টরি ◈ ইনানী রিসোর্টে আগুন: ফজরের পর সৈকতে গিয়ে বাঁচলেন দুই বান্ধবী, প্রাণ গেল মুক্তার ◈ আ‌লিং হলান্ডের জোড়া গোলে ম‌্যান‌চেস্টার সিটির জয় ◈ তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন, আবেদন শুরু ১ নভেম্বর ◈ কুমিল্লায় পানি উন্নয়ন বোর্ডের জমির দ্বন্দ্বে যুবদল নেতা খুন : পুলিশ সুপার ◈ দেশ গঠনে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে: প্রধানমন্ত্রী ◈ কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে নিহত ১৭, ১৩ নারী ও ১ শিশু

প্রকাশিত : ৩১ মে, ২০২১, ০১:৫৭ রাত
আপডেট : ৩১ মে, ২০২১, ০১:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টাকার বস্তা রেখে তিন দিন ধরে নিখোঁজ ভিক্ষুক

নিউজ ডেস্ক : নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পাবনা বাসস্ট্যান্ডে জমানো টাকার বস্তা ফেলে গেছেন এক নারী ভিক্ষুক। টাকাগুলোর বিভিন্ন নোট জড়ানো পাকানো থাকায় তা দখল করে ছিল বস্তার পুরো অংশ। উৎসুক জনতা টাকাগুলো গুনে জমা দেন পৌরসভায়।

রবিবার (৩০ মে) রাতে বনপাড়া পৌরসভার মেয়র কে এম জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। জাকির হোসেন বলেন, এক নারী ভিক্ষুক টাকাগুলো জমিয়েছেন। কিন্তু তিন দিন ধরে তিনি নিখোঁজ। আমরা তার সন্ধান করে টাকাগুলো বুঝিয়ে দেবো।

স্থানীয় ব্যবসায়ী ও মহল্লাবাসীর বরাত দিয়ে মেয়র আরও বলেন, বনপাড়া বাসস্ট্যান্ডে ওই নারী থাকতেন। দেখে তাকে মানসিক ভারসাম্যহীন মনে হতো সবার। ছেঁড়া কাপড়ে জড়িয়ে থাকতেন। কোথা থেকে এসেছেন তা কেউ জানে না। হঠাৎ তিন দিন ধরে তাকে কেউ দেখছেন না।

বিকালে বনপাড়া পৌরসভার কর্মীরা বস্তার মুখ খুলতেই টাকাগুলো দেখতে পান। এরপর স্থানীয় পথচারী, ব্যবসায়ী ও উৎসুক জনতা ভিড় জমান। পরে পৌরসভার অনুমতি নিয়ে তারা গুনে দেখেন ১৬ হাজার ৪২০ টাকা। টাকাগুলো পৌরসভায় গচ্ছিত রাখা হয়েছে।

  • সর্বশেষ