শিরোনাম
◈ পল্টনে সাবেক সিআইডি প্রধানের গাড়ির ধাক্কায় রিকশাচালক গুরুতর আহত, চালকের পরিচয় নিয়ে ধোঁয়াশা ◈ ৩৪০ বাংলাদেশি হজযাত্রীর চিকিৎসা ব্যয়ের নামে আটকে রাখা ১০ কোটি টাকা ফেরত দিল সৌদি আরব ◈ ৩০ হাজার টাকা মজুরির দাবিতে মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ◈ ৩০ হাজার টাকা মজুরির দাবির মধ্যেই পোশাক শ্রমিকদের জন্য নতুন মজুরি বোর্ড গঠন ◈ ডিসেম্বর ঘিরে আওয়ামী লীগের তৎপরতা, শেখ হাসিনার ফেরা নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা প্রশ্ন ◈ কাপ্তাই জাতীয় উদ্যানে ৮৭ প্রজাতির প্রজাপতি শনাক্ত, গবেষণায় উঠে এলো ১০৩ পোষক উদ্ভিদের গুরুত্ব ◈ ভারতীয়দের গোমূত্র পান নিয়ে উপহাস ইসরায়েলি পণ্ডিতের! (ভিডিও) ◈ গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ থেকে দুই পুলিশ বক্সে আগুন, মহাসড়ক অবরোধ ◈ বিমানবন্দরে সরকারি কাজে বাধার মামলায় জামিন পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান ◈ ম্যান সিটিকে হারিয়ে কারাবাও কাপের হারের প্রতিশোধ ব্রাইটনের

প্রকাশিত : ৩০ মে, ২০২১, ০৯:০২ রাত
আপডেট : ৩০ মে, ২০২১, ০৯:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাঙ্গুনিয়া উপজেলা ক্রীড়া সংস্থার কমিটিতে ইউএনও সভাপতি, লিটন সম্পাদক

আশিক এলাহী : [২] রাঙ্গুনিয়া উপজেলা ক্রীড়া সংস্থার নির্বাহী কমিটি গঠিত হয়েছে। কমিটিতে পদাধিকার বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমানকে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে বদিউল খায়ের লিটন চৌধুরীকে নির্বাচিত করা হয়েছে। রোববার (৩০ মে) সন্ধ্যায় ইউএনও স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

[৪] ২৯ সদস্য বিশিষ্ট এই কমিটিতে নির্বাচিত অন্যান্যরা হলেন সহসভাপতি পদে ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার, ওসি মো. মাহবুব মিল্কী, এরশাদ মাহমুদ, মো. হারুনুর রশিদ, অতিরিক্ত সাধারণ সম্পাদক পদে এনামুল হক, যুগ্ম সম্পাদক পদে মো. আরিফুল ইসলাম চৌধুরী ও মো. এমরুল করিম রাশেদ, কোষাধ্যক্ষ পদে মো. নুরুল আলম, পদাধিকার বলে সদস্য পদে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেব প্রসাদ চক্রবর্তী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম চৌধুরী, উপজেলা শিক্ষা কর্মকর্তা হিন্দুল বারী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুহাম্মদ হাসান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ফায়েকা বিন্তে মাহবুব, নির্বাচিত সদস্যরা হলেন এসকান্দর মিয়া, আলী আকবর, আবদুল ছালাম, মো. পিয়ারুল ইসলাম, দাউদুল ইসলাম, মুক্তি সাধন বড়ুয়া, মো. জসিম উদ্দিন শাহ, আলমগীর আজম, পিপলু বড়ুয়া, মো. আবদুল মালেক, বিশ্বজিৎ সাহা, সাংবাদিক জগলুল হুদা, শিক্ষক নূর জাহান পাতা ও তাহমিনা ইয়াছমিন নূর। কমিটি ঘোষণা উপলক্ষে এদিন উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার। শেষে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পন করা হয়। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ