শিরোনাম
◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন

প্রকাশিত : ৩০ মে, ২০২১, ০৬:৩২ বিকাল
আপডেট : ৩০ মে, ২০২১, ০৬:৩২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ডিএনসিসি হাসপাতালে দু’জনের ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্ত, সন্দেহ জনক একজনের মৃত্যু

শাহীন খন্দকার: [২] রাজধানীর মহাখালী কোভিড ডেডিকেটেড হাসপাতালে ভর্তি আছে ৭৫ আর আইসিইউতে ৪০ জন বলে জানালেন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিন।

[৩] নাসির উদ্দিন আরও বলেন, ভারত ফেরত পুত্রবধূ-শাশুড়ীর ভারতীয় বি ১.৬১৭.২ ভ্যারিয়েন্ট ছিলো নিশ্চিত হওয়া গেছে। আইইডিসিআরে তাদের জিনোম সিকোয়েন্সিং রির্পোটের জন্য নমুনা পাঠালে নমুনা রির্পোট এসেছে ৯ দিন পরে এবং ১৫ দিন পরে নেগেটিভ হয়েছেন তারা। তবে আগামী দু’একদিনের মধ্যে হাসপাতাল থেকে তাদের ছাড়পত্র দেওয়া হবে বলে জানান তিনি।

[৪] এদিকে খুলনা থেকে আসা ভারত ফেরত সন্দেহজনক একজন করোনা পজেটিভ হয়ে হাসপাতালে মারা গেছে। তার দেহে ভারতীয় ভ্যারিয়েন্ট ছিলো কিনা তা নিশ্চিত হওয়ার জন্য নমুনা জিনোম সিকোয়েন্সিং করতে আইইডিসিআরে পাঠানো হয়েছে। তবে এখনো রির্পোট হাতে আসেনি। ইতোমধ্যে ডিএনসিসি হাসপাতালে ভারতীয় ভ্যারিয়েন্টসহ ইংল্যান্ড এবং আফ্রিকা ভেরতদের মধ্যে ভ্যারিয়েন্ট ধরা পরেছে। সে জন্য পৃথক জোন করা হচ্ছে এবং নির্দিষ্ট রোগীদের জন্য আলাদা ব্লকের ব্যবস্থা করা হয়েছে।

[৫] করোনা সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতালটি ৫০ শয্যার আইসিইউ সুবিধাসহ আংশিকভাবে চালু হয় চলতি বছর ২৯ এপ্রিল। ৩২ জন রোগী নিয়ে চিকিৎসা সেবা শুরু হয়। একেএম নাসির উদ্দিন জানান, হাসপাতালটিতে রোগীদের জন্য ২১২টি আইসিইউ, ২৫০টি এইচডিইউ ও সেন্ট্রাল অক্সিজেন সরবরাহসহ ৫০০টি আইসোলোটেড হাই কেয়ার রুম রয়েছে।

[৬] ৫০০ জনেরও বেশি করোনা রোগীকে একসঙ্গে উচ্চ-প্রবাহের অক্সিজেন সরবরাহ করার সক্ষমতা রয়েছে এখানে। এছাড়াও ৫০০ সিলিন্ডার অক্সিজেন রয়েছে বলে জানালেন এই পরিচালক। ইতোমধ্যে এই হাসপাতালে ১২৪১জন রোগী এসেছেন। ৫৪০জনকে ভর্তি করা হয়েছে, বাকীদের সাধারণ চিকিৎসা দিয়ে বাড়িতেই আইসোলেশনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া ১৮১ জন করোনায় আক্রান্তসহ সন্দেহজনক রোগী মারা গেছেন এই হাসপাতালে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়