শিরোনাম
◈ জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ: যুদ্ধ নয়, সংঘাত সমাধানে চাই আলোচনা ও কূটনীতি ◈ তারেক রহমানের সঙ্গে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের বৈঠক, গুরুত্ব পেল রোহিঙ্গা ও জলবায়ু ইস্যু ◈ প্রতিরোধকে গুরুত্ব দিয়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা ব্যবস্থা পুনর্বিন্যাস করছে বাংলাদেশ: ডা. জুবাইদা ◈ বন্ধের পথে ৪ এনবিএফআই, আমানতকারীদের সর্বোচ্চ ৫০ লাখ টাকা ফেরতের সিদ্ধান্ত ◈ টেকসই এলডিসি উত্তরণের প্রস্তুতিতে আরও সময় চায় বাংলাদেশ ◈ বাংলাদেশের সঙ্গে বোয়িং চুক্তি, মার্কিন অর্থনীতিতে বড় সাফল্য বললেন ট্রাম্প ◈ জাতিসংঘে তারেক–শাহবাজ বৈঠক: সম্পর্ক জোরদারে জোর ◈ দেশে আরও ৪ ডিজিটাল ব্যাংকের অনুমোদন, বাড়ছে অ্যাপনির্ভর ব্যাংকিং সেবা ◈ কারা এই হুতি বিদ্রোহীরা, কী তাদের লক্ষ্য? ◈ সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি মোকাবিলায় বৈশ্বিক নিঃসরণ কমানোর আহ্বান প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ৩০ মে, ২০২১, ০৪:৫৫ দুপুর
আপডেট : ৩১ মে, ২০২১, ১২:০৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জাতীয় পরিচয়পত্র নিবন্ধন কার্যক্রম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্থানান্তরের বিপক্ষে মত দিয়েছেন সিইসি

সমীরণ রায়: [২] রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা এ মত দেন। তবে আলোচনা সাপেক্ষে ভবিষ্যতে এ বিভাগকে মন্ত্রণালয়টিতে হস্তান্তর করতে হবে বলে জানিয়েছেন সিইসি।

[৩] তিনি বলেন, ভোটার তালিকা করব আমরা, এনআইডি থাকবে তাদের কাছে এটা কোনোভাবেই হয় না। এতে করে ভোটার তালিকা করতে অনেক সমস্যার সৃষ্টি হতে পারে। তবে মন্ত্রিপরিষদ বিভাগের সিআরভিএস প্রকল্পের মাধ্যমে দেশের প্রতিটি শিশু জন্মগ্রহণের সঙ্গে সঙ্গে সার্ভারে তথ্য সংগ্রহ করে রাখতে চাইছে। যদি তারা সিআরভিএস করে ফেলতে পারে তাহলে আলাদা দুটি সার্ভার থাকার প্রয়োজন নেই। তখন হয়তো এনআইডির তথ্য ভাণ্ডার অটোমেটিকেলি (স্বয়ংক্রিয়) তাদের কাছে চলে যেতে পারে।

[৪] কে এম নূরুল হুদা বলেন, বিষয়টি আলোচনার পর্যায়ে আছে। এটা আসলে জটিল কাজ। অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি নুরুজ্জামান তালুকদারকে দায়িত্ব দেওয়া হয়েছে। উনি একটা প্রতিবেদন তৈরি করবেন। সেখানে নির্বাচন কমিশনের যুক্তিগুলো তুলে ধরবেন। তারপর সচিব সাহেব সেটা মন্ত্রিপরিষদ বিভাগে পাঠিয়ে দেবেন। অন্যান্য দেশে জাতীয় পরিচয়পত্র তথা এনআইডি ইসির কাছে থাকে না, এটাও একটা কারণ হতে পারে। এনআইডি নির্বাচন কমিশনের কাছেই থাকা উচিত। তবুও সরকারের কী চিন্তাধারা আছে দেখা যাক।

[৫] নির্বাচন কমিশনের (ইসি) অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি নুরুজ্জামান তালুকদার বলেন, এনআইডি ভোটার তালিকার একটি বাই প্রোডাক্ট। এই কার্যক্রম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে গেলে জাতীয় পরিচয়পত্র ও ভোটার তালিকার মধ্যে জটিলতা তৈরি হবে। আজ সোমবারের মধ্যে কমিশনের অবস্থান জানিয়ে মন্ত্রিপরিষদ বিভাগে চিঠি দেওয়া হবে। বর্তমানে কমিশন বিষয়টি নিয়ে অন্ধকারে আছে।

 

  • সর্বশেষ