শিরোনাম
◈ হরমুজ প্রণালি বন্ধ থাকা সত্ত্বেও যুদ্ধ বন্ধের পথে ট্রাম্প: ওয়াল স্ট্রিট জার্নাল ◈ সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেনে ভয়াবহ আগুন ◈ নজরদারিতে অনেকেই, এক-এগারোর কুশীলবদের তালিকা দীর্ঘ হচ্ছে ◈ শিক্ষার পাশাপাশি খেলাধুলা বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার ◈ আজ ঘোষণা হবে জ্বালানি তেলের নতুন দাম ◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল

প্রকাশিত : ৩০ মে, ২০২১, ০৪:৪৯ দুপুর
আপডেট : ৩০ মে, ২০২১, ০৪:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শিক্ষাব্যবস্থা জাতীয়করণসহ আসন্ন বাজেটের ২০ শতাংশ বরাদ্দের দাবি

শরীফ শাওন: [২] বাংলাদেশ শিক্ষক ইউনিয়ন জানায়, শিক্ষাক্ষেত্রে বৈষম্য দূর করে সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে বিশ্বমানের শিক্ষাব্যবস্থা প্রণয়ন-বাস্তবায়নের লক্ষ্যে পুরো শিক্ষাব্যবস্থা জাতীয়করণ করা জরুরি।

[৩] রোববার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে সংগঠনের মহাসচিব জসিম উদ্দিন সিকদার বলেন, আমাদের পাশের দেশ ভারত, শ্রীলঙ্কা ও পাকিস্তানে বাজেটে শিক্ষাখাতে ১৮ ভাগের ওপর বরাদ্দ দেয়া হয়। কিন্তু বাংলাদেশে তা প্রতি বছর ১১ থেকে ১২ শতাংশের মধ্যে সীমাবদ্ধ। তাছাড়া শিক্ষক-শিক্ষার্থীর জন্য উল্লেখযোগ্য কোনো অর্থ বরাদ্দ থাকে না বাজেটে।

[৪] লিখিত বক্তব্য পাঠে তিনি আরও বলেন, প্রায় ১৫ মাস শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকাকালে সংসদ টিভি ও অনলাইনে পাঠদান অব্যাহত আছে। নানা প্রতিকূলতার মধ্যে এসব পাঠদান প্রক্রিয়া তেমন সাফল্য পায়নি। বিশেষ করে অনলাইন পাঠদানের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের কোনো আর্থিক এবং প্রযুক্তিগত সহায়তা ও সম্পৃক্ততা নেই। ইন্টারনেট অ্যাকসেস, ডিভাইসসহ নানা সমস্যার কারণে অনলাইন ক্লাস তেমন সফল হচ্ছে না।

[৫] সংগঠনের সভাপতি অধ্যক্ষ আবুল বাসার হাওলাদারের সভাপতিত্বে এসময় মোট ১৬টি দাবি উত্থাপন করা হয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়