শিরোনাম
◈ ৫০০ টাকার ভাড়া নিয়ে টানাপোড়েন: চিকিৎসা না পেয়ে নবজাতকের মর্মান্তিক মৃত্যু ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়ির সামনে থেকে সরিয়ে দিলো যুবদল নেতা নয়নকে, ভিডিও ভাইরাল ◈ আগের নীল পোশাকে ফিরতে যাচ্ছে পুলিশ, নতুন ইউনিফর্মে অসন্তোষ! ◈ ছাত্র আন্দোলনের মামলায় ৬৩% আসামি নির্দোষ: পিবিআইয়ের তদন্তে মিলছে না অভিযোগের প্রমাণ ◈ আচমকা বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন করেন প্রধানমন্ত্রী  ◈ ৪ হাজার কোটি টাকার হিট প্রকল্পে স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ: প্রকল্প নিয়ে নাখোশ বিশ্বব্যাংক, ক্ষুব্ধ শিক্ষামন্ত্রী ◈ এ‌শিয়ান কাপ বাছাই‌য়ে মঙ্গলবার সিঙ্গাপুরের বিরু‌দ্ধে লড়‌বে বাংলা‌দেশ ◈ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ঘাঁটিতে হামলার জন‌্য ইরানকে সহায়তা কর‌ছে রাশিয়া, দাবি জেলেনস্কির ◈ পা‌কিস্তান সুপার লি‌গে  ওয়াহাব ও সারফরাজের দায়িত্বে নিষেধাজ্ঞা দি‌লো পি‌সি‌বি ◈ সরকারি সফরে যুক্তরাষ্ট্র গেলেন সেনাবাহিনী প্রধান

প্রকাশিত : ৩০ মে, ২০২১, ০৪:৪৭ দুপুর
আপডেট : ৩০ মে, ২০২১, ০৪:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঢাকা থেকে অপহৃত স্কুলছাত্রী মানিকগঞ্জে উদ্ধার, আটক এক

মানিকগঞ্জ প্রতিনিধি : [২] ঢাকার কচুক্ষেত থেকে অপহৃত নবম শ্রেণির এক স্কুল পড়ুয়া ছাত্রীকে মানিকগঞ্জ থেকে উদ্ধার করেছে র‌্যাব। এসময় শান্ত রানা ওরফে শাহিন (২০) নামে এক যুবককে আটক করা হয়।

[৩] রোববার দুপুরে মানিকগঞ্জ র‌্যাব ৪ এর কোম্পানী কমান্ডার এএসপি উনু মং বার্তা২৪.কম’কে বিষয়টি নিশ্চিত করেন। এর আগে শনিবার মধ্যরাতে জেলার দৌলতপুর উপজেলার চক মিরপুর এলাকা থেকে উদ্ধার হয় ওই স্কুলছাত্রী।

[৪] অপহরণের সঙ্গে জড়িত থাকার দায়ে আটক শান্ত মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার সমেতপুর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে।

[৫] এ বিষয়ে র‌্যাবের এএসপি উনু মং বলেন, ফেসবুকের মাধ্যমে শান্ত’র সঙ্গে ওই স্কুলছাত্রীর পরিচয় হয়। এরপর তারা ঢাকার কচুক্ষেত এলাকায় দেখা করে। এসময় ওই স্কুলছাত্রীকে অপহরন করে নিয়ে আসে শান্ত।

[৬] পরে দৌলতপুর উপজেলার চক মিরপুর এলাকায় শান্ত’র মামার বাড়িতে রাখে ওই স্কুল ছাত্রীকে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই বাড়ি থেকে শান্তসহ মেয়েটিকে উদ্ধার করা হয়। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান উনু মং। সম্পাদনা: জেরিন আহমেদ

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়