শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র–ইরান টানাপোড়েন: সমঝোতার পথ সংকীর্ণ, বাড়ছে ‘মৃত্যু ও ধ্বংসের’ আশঙ্কা ◈ এপ্রিলে ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: দ্য প্রিন্টের খবর ◈ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পর কতটুকু কার্যকর? ◈ ব্যাংক ঋণে ব্যবসা করা হালাল হবে কিনা, এ নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ শিক্ষকদের বৈশাখী ভাতা পাওয়া নিয়ে স্বস্তির খবর, যা জানালেন মাউশি ◈ ফিফা র‍্যাঙ্কিং- আর্জেন্টিনা ও ব্রাজিলের অবনতি, বাংলা‌দেশ ১৮২ নম্ব‌রে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: শর্ত নিয়ে প্রশ্ন, পর্যালোচনায় সরকার ◈ জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলে মিলবে পুরস্কার, সারাদেশে সাঁড়াশি অভিযান শুরু ◈ ৭১-এর অপরাধ পাকিস্তান আজও অস্বীকার করে, বাংলাদেশের পাশে আছে ভারত: রণধীর জয়সওয়াল ◈ সৌদি আরব সত্যিই কি ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে পারে, যা রয়েছে গোয়েন্দা তথ্যে

প্রকাশিত : ৩০ মে, ২০২১, ১১:৫৮ দুপুর
আপডেট : ৩০ মে, ২০২১, ১২:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শুধু বিএনপি নয়, গণতন্ত্র পুনরুদ্ধারে গোটা জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে: মির্জা ফখরুল

শাহানুজ্জামান টিটু: [২] রোববার সকালে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন বিএনপি মহাসচিব।

[৩] বিএনপি'র প্রতিষ্ঠাতা মৃত্যুবার্ষিকীতে ১৫ দিনের কর্মসূচির অংশ হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের সিনিয়র নেতাদের কে সঙ্গে নিয়ে শেরে বাংলা নগরে যান।

[৪] মির্জা ফখরুল বলেন, জিয়াউর রহমান বিভক্ত জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন। যে দেশকে তলাবিহীন ঝুড়ি বলা হতো সেখান থেকে একটি সমৃদ্ধ বাংলাদেশে পরিণত করেছিলেন। তিনি উন্নয়নের ভিত্তি স্থাপন করেছিলেন। আজকে আমরা তাকে স্মরণ করছি, সেই সাথে স্মরণ করছি যিনি গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন সেই নেত্রী খালেদা জিয়াকে। আমি স্মরণ করছি ১৯৭১ সালে স্বাধীনতাযুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের। স্মরণ করছি আওয়ামী ফ্যাসিবাদের যাতাকলে দীর্ঘ সময়ে যে অসংখ্য নেতাকর্মী খুন, গুম নির্যাতিত হয়েছেন তাদের।

[৫] তিনি বলেন, দুর্ভাগ্য আমাদের এই জাতি লড়াই করেছিল উদার গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজ ব্যবস্থার জন্য। আওয়ামী লীগ অত্যন্ত সচেতনভাবে উদার গণতান্ত্রিক যে রাষ্ট্রব্যবস্থা তাকে ধ্বংস করে দিয়ে আবারও ছদ্মবেশে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করার কাজ শুরু করেছে। অত্যন্ত পরিকল্পিতভাবে এই দেশে যে উদার গণতান্ত্রিক রাজনীতি সেই রাজনীতি বন্ধ করে দিচ্ছে এবং তারাই আজকে এখানে সাম্প্রদায়িতকা উগ্রবাদের জন্ম দিচ্ছে। আমরা মনে করি যে আওয়ামী লীগ এই দেশের স্বার্থের জন্য কখনওই কোনো শুভ কাজ করেনি। এই দেশকে নির্মাণের জন্য তারা কখনওই কোনো ভাল কাজ করেনি। শুধুমাত্র ধ্বংসই করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়