শিরোনাম
◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি ◈ হাসিনা-কামালসহ হাদী হত্যা মামলার আসামিদের ফেরত চাইবে বাংলাদেশ, ভারতকে কনস্যুলার সংলাপে চাপ ◈ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ৮-১০ লাখ টাকায় প্রশ্ন-উত্তর বিক্রি: গ্রেপ্তার ৭ ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন ◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের

প্রকাশিত : ৩০ মে, ২০২১, ১১:৩০ দুপুর
আপডেট : ৩০ মে, ২০২১, ১১:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিলেটে ঝুঁকিপূর্ণ ভবনগুলোতে ব্যবস্থা নিচ্ছেন সিসিক মেয়র, হটলাইন চালু

আবুল কাশেম: [২] সিলেটে ৫ বার ভূমিকম্পের ফলে দিন জুড়ে গোঠা সিলেট ছিল আতংকে। বিশেষ করে সিলেট নগরীর বিলাস বহুল বাড়িতে থাকা লোকজন ছিলেন মহা বিপাকে। এসব বাসা বিল্ডিংয়ের নেই কোনো সিলেট সিসিকে অনুমোদন ঝুকিপূর্ণ অবস্থায় রয়েছে। সিলেটে ভূমিকম্পনে এবার সিলেট সিটি নিয়েছে নানা গুরুত্বপূণ পদক্ষেপ। আর এ জন্য নগরীর বেশকিছু ভবন কয়েক বছর আগ থেকেই সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে রেখেছে।

[৩] শনিবার (২৯ মে) নগরীতে মাত্র ৪ ঘণ্টার ব্যবধানে ৪ বার ভূমিকম্প অনুভূত হওয়ায় আবারো আলোচনায় এসেছে সিসিকের তালিকাভুক্ত ঝুঁকিপূর্ণ ভবনগুলো নিয়ে।

[৪] এদিকে শনিবার (২৯ মে) বিকেলে ভূমিকম্প পরবর্তী ক্ষয়ক্ষতি মোকাবেলায় সিসিকের আগাম এক জরুরী বৈঠক অনুষ্টিত হয়।

[৫] বৈঠক পরবর্তীতে মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, সিলেটে শনিবার (২৯ মে) কিছুক্ষণ পরপর ভূমিকম্প হয়েছে। সেটিকে আমরা এলারমিং হিসেবে নিয়েছি। এছাড়া তিনি বলেন, আমরা একটি টিম গঠন করেছি।

[৬] ম্যাজিস্ট্রেট-পুলিশ নিয়ে ওই টিম (৩০ মে) রোববার সকাল থেকে নগরীর ঝুঁকিপূর্ণ ভবনে অভিযান পরিচালনা করা হবে। যেগুলো রিমোভ করা যায় সেগুলো করা হবে। এসময় মেয়র আরো বলেন, যেসব জায়গায় ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকে না সেগুলো চিহ্নিত করা হবে। অভিযানে মেয়র আরিফ নিজেও উপস্থিত থাকবেন বলে জানান। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ