শিরোনাম
◈ হরমুজ প্রণালিতে নিবন্ধন পদ্ধতি চালু করছে ইরান, এক জাহাজ থেকেই ২০ লাখ ডলার টোল আদায় ◈ কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইফতার আয়োজন ঘিরে উত্তপ্ত দিল্লি বিশ্ববিদ্যালয় ◈ ইরান যুদ্ধ বন্ধে চীনের তাড়া নেই যেই পাঁচ কারণে ◈ ইরানকে ঘিরে নতুন কৌশল: পাইপলাইন পরিকল্পনার কথা ইসরায়েলের ◈ ঈদের আগে প্রবাসী আয়ে চাঙা রিজার্ভ ◈ এপ্রিলে দিল্লি সফরে যেতে পারেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ◈ পদ্মা-যমুনা সেতুতে টোল আদায়ে রেকর্ড ◈ প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা, দেশ গড়তে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান ◈ দূতাবাসের উদ্যোগে বাহরাইন থেকে বিশেষ চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ প্রবাসী ◈ ৯০ কিমি গতির কালবৈশাখীর তাণ্ডব ঢাকাসহ বিভিন্ন জেলায়, বজ্রপাতে স্কুলছাত্র নিহত

প্রকাশিত : ৩০ মে, ২০২১, ০২:০০ রাত
আপডেট : ৩০ মে, ২০২১, ০২:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উয়েফা চ্যাম্পিয়নস লিগ: শিরোপা নির্ধারণী ম্যাচে ম্যানসিটি-চেলসি লড়াই শুরু

স্পোর্টস ডেস্ক: অপেক্ষার পালা শেষ। এবার ইউরোপিয়ান ক্লাব রাজত্বের মীমাংসার পালা। চ্যাম্পিয়নস লিগের মুকুট কারা জিতে, সেটি নিশ্চিত হবে আর কিছুক্ষণের মধ্যেই।

এরই মধ্যে শুরু হয়েছে ম্যানচেস্টার সিটি ও চেলসির মধ্যকার শিরোপা নির্ধারণী ম্যাচটি। পর্তুগালের পোর্তোতে শনিবার রাত ১টায় শুরু হয়েছে ‘অল ইংলিশ’ ফাইনালটি।

ইউরোপসেরার মঞ্চে এটি চেলসির তৃতীয় ফাইনাল হলেও ম্যানসিটির প্রথম। আর সব মিলিয়ে তৃতীয় ‘অল ইংলিশ’ ফাইনাল।

২০২০-এর চ্যাম্পিয়নস লিগ ফাইনাল হওয়ার কথা ছিল তুরস্কের রাজধানী ইস্তাম্বুল। কিন্তু করোনা মহামারির কারণে প্রি-কোয়ার্টার ফাইনাল থেকে ম্যাচগুলো পর্তুগালে সরিয়ে নেওয়া হয়। তাই ইস্তাম্বুলকে এবারের ফাইনাল আয়োজনের দায়িত্ব দেওয়া হয়। কিন্তু তুরস্কের করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে এবারও ইস্তাম্বুল থেকে ফাইনাল সরিয়ে নেওয়া হয় পর্তুগালেরই পোর্তোতে।

স্তাদিও দো দ্রাগোতে ১৬ হাজার ৫০০ দর্শকের উপস্থিতিতে হচ্ছে ফাইনাল ম্যাচটি।

এ মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছে ম্যানসিটি। চেলসি লিগ শেষ করেছে চতুর্থ স্থানে থেকে। চেলসি ও ম্যানসিটি গেল ছয় সপ্তাহের মধ্যে দু’বার মুখোমুখি হয়েছে। দু’বারই জিতেছে চেলসি। গেল ৮ মে প্রিমিয়ার লিগে ইতিহাদে চেলসি ২-১ গোলে হারায় সিটিকে। তার আগে ১৭ এপ্রিল এফএ কাপের সেমিফাইনালে ওয়েম্বলিতে ব্লুজরা ১-০ গোলে হারায় সিটিজেনদের। টমাস টুখেল চেলসির দায়িত্ব নেওয়ার পর এখনো তাকে হারাতে পারেননি পেপ গার্দিওলা। ফ্রাঙ্ক ল্যাম্পার্ড থাকাকালীন ৩ জানুয়ারি চেলসির মাঠে গিয়ে চেলসিকে শেষবার হারিয়েছিল সিটি।

ম্যানচেস্টার সিটি ও চেলসি সব প্রতিযোগিতা মিলে ১৬৮ বার মুখোমুখি হয়েছে। তাতে ৭০টি জিতেছে ব্লুজরা। ৫৯ জয় সিটির। বাকি ৩৯ ম্যাচ ড্র হয়। ইউরোপিয়ান প্রতিযোগিতায় এর আগে একবারই মুখোমুখি হয়েছিল চেলসি ও ম্যানসিটি। ১৯৭০-৭১ ইউরোপিয়ান কাপ ইউনার্স কাপের সেমিতে দেখা হয়েছিল দল দুটির। দুই লেগেই চেলসি ১-০ গোলে হারিয়েছিল ম্যানচেস্টার সিটিকে। পরের ফাইনালও জিতেছিল ব্লুজরা।

এবার চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালে ম্যানচেস্টার সিটি প্রথম লেগে ২-১ এবং দ্বিতীয় লেগে ২-০ গোলে পিএসজিকে হারিয়ে ফাইনালে ওঠে। অপরদিকে চেলসি প্রথম লেগ রিয়ালের মাঠে ১-১ গোলে ড্র করে। দ্বিতীয় লেগে ২-০ গোলের জয়ে ওঠে ফাইনালে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়