শিরোনাম
◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল ◈ নুডলস খেয়ে নয় যে কারণে একই পরিবারের ৫ জনের মৃত্যু, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ কাতারে গ্রেপ্তার সাবেক বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান ◈ মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের বিষয়টি পুলিশ তদন্ত করছে: ডিবি প্রধান ◈ টেকনাফে আবারও সক্রিয় মানবপাচার চক্র, অপহরণ করে সাগরপথে পাচার হচ্ছে মানুষ! ◈ ৬৬৬ কোটি টাকা কর আদায়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করল ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ ◈ দেশের সার্বভৌমত্ব রক্ষায় আধুনিক ও প্রযুক্তিনির্ভর সশস্ত্র বাহিনী গড়ার ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানের

প্রকাশিত : ২৯ মে, ২০২১, ০৭:৩৪ বিকাল
আপডেট : ২৯ মে, ২০২১, ০৭:৩৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিলেট মহাসড়কে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

আবুল কাশেম : ঢাকা-সিলেট মহাসড়কের পুরাতন সড়কের হবিগঞ্জের বাহুবলে সিএনজি অটোরিক্সা-মোটর সাইকেল সংঘর্ষে ২ মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। নিহতরা হলো, জেলার বানিয়াচঙ্গ উপজেলার তবজখানি গ্রামের প্রবাসি জমির উদ্দিন (৪০), শাকিল আহমেদ রামিম (৩৫)।

শনিবার (২৯ মে) দুপুরে এ দুর্ঘটনাটি ঘটেছে । বিষয়টি নিশ্চিত করেছে সদর মডেল থানার ওসি মোঃ মাসুক আলী।

জানা যায়, শ্রীমঙ্গল থেকে মিরপুর গামী একটি সিএনজির সাথে হবিগঞ্জ থেকে শ্রীমঙ্গল গামী একটি মোটর সাইকেলের উপজেলার নতুন বাজার এলাকায় মুখোমুখি সংঘর্ষ বাঁধে। এতে ২ মোটর সাইকেল আরোহী আহত হয়। গুরুতর আহত অবস্থায় তাদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে মুছাই ফাড়ি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে প্রেরণ করে।

হবিগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাঃ মিঠুন রায় জানান তাদেরকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়।

  • সর্বশেষ