শিরোনাম
◈ স্থানীয় নির্বাচন: ৪ হাজার ৫৮০ ইউপির ভোট সামনে রেখে ১৩২ কোটি টাকার কেনাকাটা ◈ রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল, বাড়ছে রেমিট্যান্সও ◈ স্কুল-কলেজের ছুটির তালিকায় পরিবর্তন, একাদশের ক্লাসও একদিন পিছিয়েছে ◈ খুনিরা হত্যার পরদিন অপ্রতিমের মায়ের সঙ্গে যে ‘নাটক’ করে ◈ ঝাড়ফুঁকের কথা বলে শিশুকে বলাৎকার, সাবেক জামায়াত নেতা গ্রেপ্তার ◈ আশুলিয়ায় সিলিন্ডারবাহী কাভার্ড ভ্যানে ভয়াবহ বিস্ফোরণ, ৬ জনের মরদেহ উদ্ধার ◈ কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের বগিতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট ◈ জ্বালানি তেলের দাম এক লাফে ২০ টাকা বাড়ল, ডিজেল ১৩৫ ও পেট্রোল ১৬০ টাকা লিটার ◈ ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে ◈ নতুন পেনশন নীতিমালা: পুনর্বিবাহ না করলে আজীবন পারিবারিক পেনশন, ৫০ বছরের বেশি বিধবাদের ছাড়

প্রকাশিত : ২৯ মে, ২০২১, ০৬:০৩ বিকাল
আপডেট : ২৯ মে, ২০২১, ০৬:০৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সৌদির হাইল প্রদেশে কনস্যুলার সেবা দিচ্ছে বাংলাদেশ দূতাবাস

কূটনৈতিক প্রতিবেদক: [২] শুক্রবার রিয়াদ থেকে প্রায় ৬শ কিলোমিটার দূরে শহরের স্থানীয় একটি হোটেলে বাংলাদেশ দূতাবাসের কনস্যুলার সেবা কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছে রিয়াদে বাংলাদেশ দূতাবাস।

[৩] অভিবাসীদের ইকামার মেয়াদ বাড়ানোর জন্য পাসপোর্ট নবায়ন, পাসপোর্ট রি-ইস্যু ও পাসপোর্ট সংক্রান্ত বিভিন্ন সেবা দেওয়া হয়।

[৪] দূতাবাসের শ্রম উইংয়ের পক্ষ থেকে স্পেশাল এক্সিট প্রোগ্রামের আওতায় হূরুব প্রাপ্ত, ইকামা বিহীন, ইকামার মেয়াদোত্তীর্ণ ও এক্সিট ভিসায় মেয়াদোত্তীর্ণ অভিবাসীদের আইনি সহায়তা দেওয়া হয়। অভিবাসীদের প্রবাসী কল্যাণ কার্ডের জন্য নিবন্ধন করা হয়।

[৫] দূতাবাসের সোনালী ব্যাংকের পক্ষ থেকে একাউন্ট খোলা ও ওয়েজ আর্নার্স বন্ড করার সেবা দেওয়া হয়।

[৬] হাইল প্রদেশে সহস্রাধিক বাংলাদেশী বসবাস করে। বাংলাদেশি চিকিৎসক ও হাইল বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশী কয়েকজন অধ্যাপক কর্মরত রয়েছেন।

[৭] প্রবাসী বাংলাদেশীরা ব্যবসা, কৃষি কাজ, পোলট্রি ফার্মসহ বিভিন্ন পেশায় নিয়োজিত রয়েছেন।

[৮] স্থানীয় প্রবাসীদের সৌদি আরবের আইন-কানুন ও করোনা ভাইরাস প্রতিরোধে সৌদি সরকারের নির্দেশনা মেনে চলার পরামর্শ দেওয়া হয়।

[৯] হাইলে অভিবাসীদের জরুরি বিভিন্ন সেবা দেওয়ার জন্য একটি প্রবাসী সেবা কেন্দ্র ও কাজ করছে। সেবা কেন্দ্র থেকে প্রবাসীরা সপ্তাহের যেকোনো দিন সকাল থেকে রাত পর্যন্ত সেবা গ্রহণ করতে পারেন।

  • সর্বশেষ