শিরোনাম
◈ জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর: প্রতিশোধ নয়, সহনশীলতাই সমৃদ্ধ বাংলাদেশের পথ ◈ কুষ্টিয়ায় 'পীর' হত্যার ঘটনায় নেই কোনো গ্রেফতার, পু‌লিশ বল‌ছে আসামী খু‌ঁজে পা‌চ্ছি না ◈ নিউজিল্যান্ডের বিরু‌দ্ধে সিরিজে শুভ সূচনা আমার প্রথম উদ্দেশ‌্য : মে‌হে‌দি মিরাজ ◈ বার কাউন্সিল নির্বাচন : পেছানো হয়েছে আইনজীবীদের অনুরোধে: সংসদে আইনমন্ত্রী ◈ হাম ও উপসর্গ নিয়ে দেশে আরও ৮ শিশুর মৃত্যু ◈ স্বর্ণের দামে বিয়ের ঐতিহ্যে ধাক্কা, দক্ষিণ এশিয়ায় গয়নার বদলে কৃত্রিম বিকল্পের দিকে ঝুঁকছেন মানুষ! ◈ এসএসসি পরীক্ষায় ফের আসছে ‘সাইলেন্ট এক্সপেল’, এটি কীভাবে করা হয় ◈ ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে যাচ্ছে সোনা, আসছে মাদক! ◈ বিশ্বের অন্য যেকোনো অঞ্চলের চেয়ে মধ্যপ্রাচ্যে তেল, গ্যাস বেশি কেন? ◈ কাতার প্রস্তাবসহ সব পরিকল্পনা নাকচ, শেখ হাসিনার অনড় অবস্থানে আওয়ামী লীগ পুনর্গঠন অনিশ্চিত

প্রকাশিত : ২৯ মে, ২০২১, ০৭:১১ সকাল
আপডেট : ২৯ মে, ২০২১, ০৭:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আজ চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ম্যানচেস্টার সিটি ও চেলসি মুখোমুখি

স্পোর্টস ডেস্ক : [২] অপেক্ষার পালা শেষ পর্যায়ে। ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল আজ। প্রাথমিকভাবে, তুরস্কের ইস্তানবুলে হওয়ার কথা ছিল ম্যাচটি। কিন্তু করোনাভাইরাস পরিস্থিতিতে বদলে যায় ভেন্যু। শনিবার শিরোপা নির্ধারণী ম্যাচটি হবে পর্তুগালের পোর্তোয়। বাংলাদেশ সময় রাত একটায় শুরু হবে ম্যাচটি।

[৩] নানা প্রতিকূলতা পেরিয়ে শেষের দোড়গোড়ায় চ্যাম্পিয়ন্স লিগের এবারের আসর। চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা লড়াইয়ে মুখোমুখি হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগের দুই দল ম্যানচেস্টার সিটি ও চেলসি। প্রথমবারের মতো প্রতিযোগিতাটির ফাইনালে খেলতে যাচ্ছে সিটি। আর ২০১১-১২ আসরের চ্যাম্পিয়ন চেলসির এটি ইউরোপিয়ান শীর্ষ প্রতিযোগিতায় তৃতীয় ফাইনাল।

[৪] বার্সেলোনার হয়ে তিনবার ইউরোপিয়ান কাপ জিতেছেন বর্তমানে সিটির কোচ পেপ গুয়ার্দিওলা-একবার খেলোয়াড় হিসেবে, আর কোচ হিসেবে দুইবার। তবে ২০১১ সালের পর থেকে এই স্বাদ পাননি এই স্প্যানিয়ার্ড। চেলসি কোচ টমাস টুখেলের এটি টানা দ্বিতীয় চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল। গত আসরে শিরোপা লড়াইয়ে তার সেই সময়ের দল পিএসজি হেরেছিল বায়ার্ন মিউনিখের বিপক্ষে।

[৫] চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তৃতীয়বারের মতো মুখোমুখি হতে যাচ্ছে ইংল্যান্ডের দুই দল। প্রথমবার ২০০৮ সালে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে হেরেছিল চেলসি। ২০১৯ সালে টটেনহ্যাম হটস্পারকে হারিয়েছিল লিভারপুল।

[৬] এ নিয়ে চতুর্দশ চ্যাম্পিয়ন্স লিগ বা ইউরোপিয়ান কাপ জিততে যাচ্ছে ইংল্যান্ডের ক্লাব। সবচেয়ে বেশি ১৮ বার এই শিরোপা গেছে স্পেনে। সিটি জিতলে ইংল্যান্ডের ষষ্ঠ দল হিসেবে প্রতিযোগিতাটির শিরোপা উঠবে তাদের হাতে। আর কোনো দেশ থেকে তিন দলের বেশি এই শিরোপা জেতেনি। - দ্য সান / গোল ডটকম

  • সর্বশেষ
  • জনপ্রিয়