শিরোনাম
◈ স্মারক ডাকটিকিট ও বিশেষ সিলমোহর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান  ◈ প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট কাল, রাষ্ট্রপতি  ও প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন ◈ মার্কিন ফার্স্ট লেডির আমন্ত্রণে ওয়াশিংটনে গ্লোবাল সামিটে ভাষণ দিলেন ডা. জুবাইদা রহমান ◈ ক্রিকেট অস্ট্রেলিয়ার কোটি ডলারের ক্ষতি হলেও পিচ তৈরিতে হস্তক্ষেপ করবে না ◈ রাষ্ট্রপতির প্রেস উইংয়ে নতুন উপ-প্রেস সচিব ও সহকারী প্রেস সচিব নিয়োগ ◈ বাংলা‌দে‌শের ৬ ক্রিকেটার পিএসএল খেলতে এখন পা‌কিস্তা‌নে ◈ বাংলাদেশে রেমিট্যান্স পাঠাতে বাড়ছে স্টেবল কয়েনের ব্যবহার ◈ সাকিব আল হাসানকে কে নিয়ে জন্মদিন উদ্‌যাপনের ভিডিও ভাইরাল, কেক কাটার মুহূর্তে কী বললেন আসিফ আকবর ◈ বিভিন্ন ক্যাটাগরিতে ই-পাসপোর্টের নতুন ফি তালিকা প্রকাশ ◈ কলার মোচার ‘লাল পতাকা’ দেখিয়ে সংকেত দেওয়া সেই দিনমজুরকে রেলওয়ের সংবর্ধনা

প্রকাশিত : ২৮ মে, ২০২১, ০১:১২ দুপুর
আপডেট : ২৮ মে, ২০২১, ০১:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পড়নের কাপড় ছাড়া কিছুই নাই

সমীর রায়:[২] আশপাশের বিভিন্ন বাড়ি থেকে খাবার দিয়ে যায়, সেই খাবার খাই। রান্না বান্না করার মতো হাড়ি পাইলা কিছুই নাই। আগুনে পুড়ে সব শেষ হইয়া গেছে। গত তিন ধরে একই কাপড় পড়ে আছি’- এ ভাবেই কান্না জড়িত কন্ঠে কথাগুলো বলছিলেন গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কান্দি ইউনিয়নের পূর্ব ধারাবাশাইল গ্রামের ভ্যান চালক নিপুন রায় (৪০) ।

[৩] নিপুন রায় পূর্ব ধারাবাশাইল গ্রামের কালিপদ রায়ের ছেলে। গত বুধবার দিবাগত রাতে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে অগ্নিকান্ডে নিপুন রায়ের বসবাসের পুরো ঘরটি আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এ সময় নিপুন রায়, তার স্ত্রী ও দু’ ছেলে-মেয়ে পাশের কান্দি গ্রামে একটি ধর্মীয় অনুষ্ঠানে গিয়েছিলেন। এ অগ্নিকান্ডের পরে গত তিন দিন ধরে এই পরিবারের ৪সদস্য খোলা আকাশের নিচে বসবাস করছেন।

[৪] অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ভ্যান চালক নিপুন রায়ের স্ত্রী সবিতা রায় বলেন, আমাদের বাড়িটি ফঁাকা জায়গায় হওয়ায় আশপাশের মানুষজন আগুন নিভাতে আসার আগেই পুড়ে সব শেষ হয়ে গেছে। হাড়ি পাইলা, থালা বাসুন, নগদ টাকা কিছুই নাই। গরু কিনবো বলে একটি এনজিও থেকে ৪০হাজার টাকা ঋণ নিয়ে ছিলাম। সে টাকাগুলোও পুড়ে ছাই হয়ে গেছে। আমরা এখন কিভাবে বাঁচবো। ভেবে পাচ্ছিনা।

[৫] উপজেলা নির্বাহী অফিসার এস এম মাহফুজুর রহমান বলেন, নিপুন রায় ও তার পরিবারের সদস্যদের যাতে খোঁলা আকাশের নিচে বসবাস করতে না হয় তার জন্য আমরা দ্রুতই পদক্ষেপ গ্রহণ করবো।সম্পাদনা:অনন্যা আফরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়