শিরোনাম
◈ বাংলাদেশে জাপানি বিনিয়োগের সম্ভাবনা কতটা, কী কী শর্ত পূরণ জরুরি ◈ ৬৪৬ কোটি টাকার প্রকল্পে অগ্রগতি মাত্র ১৬ শতাংশ, দুই বছরেও শুরু হয়নি সিলেটের দুই গ্যাসকূপ খনন ◈ বাংলাদেশে ভ্যাকসিন উৎপাদন কারখানা স্থাপনে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ টঙ্গীতে শিশু নির্যাতন: দেশ ছাড়ার কথা জানালেন শিশুটির বাবা রুমি ◈ স্পেনের বাজারে রপ্তানি বাড়াতে বাংলাদেশি পণ্যের বহুমুখীকরণে জোর ◈ ট্রাম্পের অভিবাসন নীতিতে ৫ বড় পরিবর্তন, সীমান্ত বন্ধ ও গণবহিষ্কারে জোর ◈ মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে গেজেট প্রকাশ ◈ বাংলাদেশে হামের পর ডিফথেরিয়া, হুপিং কাশি ও পোলিওর ঝুঁকি, টিকাদান ব্যবস্থার দুর্বলতা নিয়ে সতর্কতা ◈ পাখিরা আসছে, ইচ্ছেমতো খাচ্ছে, দোকানদার বলছেন—‘খাক, ঈশ্বর আমাকে অনেক দিয়েছেন’ (ভিডিও) ◈ আইজিপির বক্তব্যে ‘ক্রসফায়ার’ নিয়ে যে ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

প্রকাশিত : ২৭ মে, ২০২১, ০৫:২৬ বিকাল
আপডেট : ২৭ মে, ২০২১, ০৫:২৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যশোরে মৎস্য হ্যাচারি কর্মচারির রহস্যজনক মৃত্যু

যশোর প্রতিনিধি: [২] শহরতলীর চাঁচড়ায় শফিক মাহাবুব রাব্বি (২৫) নামে এক মৎস্য হ্যাচারি কর্মচারির সন্দেহ জনক মূত্যু হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট যশোর জেনারেল হাসপাতাল থেকে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করে।

[৩] নিহত শফিক মাহাবুব রাব্বি সদর উপজেলার মন্ডলগাতি গ্রামের মো.নুরুল ইসলামের ছেলে। চাঁচড়া ফাঁড়ির এস আই সাইদুর রহমান জানান, শফিক মাহাবুব রাব্বি চাঁচড়া মৎস্য বিপনন কেন্দ্রের পাশে ব্যক্তি মালিকানাধীন আজাদের মৎস্য হ্যাচারিতে কাজ করতো।

[৪] বুধবার (২৬ মে) রাতে শফিক মাহাবুব রাব্বি মন্ডল গাতির বাড়ি থেকে রাতের খাবার খেয়ে আজাদের হ্যাচারিতে যায়। এরপর আনুমানিক রাত ১১ দিকে ওই হ্যাচারির মালিক আজাদের সাথে হ্যাচারির ঘরে ঘুমিয়ে পড়েন। বৃহস্পতিবার (২৭ মে) সকালে আজাদ ঘুম থেকে উঠে রাব্বিকে ডাক দেয়। কিন্তু সে আর ঘুম থেকে উঠে না। পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশের মাধ্যমে লাশ ২৫০ শয্যার যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করেন।

[৫] নিহত শফিকের ভাগ্নে পলাশ জানান, মামা রাব্বি রাতে বাড়ি থেকে খাবার খেয়ে হ্যাচারিতে যায়। রাতে হ্যাচারির মালিক আজাদের সাথে ঘুমায়। সকালে শুনতে পায় রাব্বি মামা ষ্টক করে মারা গেছেন।

[৬] কোতয়ালি থানার ওসি তাজুল ইসলাম জানান, শফিক মাহাবুব রাব্বি রাতে হ্যাচারি ঘুমায় সকালে মারা যায়। তবে লাশের শরীওে অস্বাভাবিক কিছু পাওয়া যায়নি। তবে শফিক মাহাবুব রাব্বির মৃত্যু নিয়ে পরে কোন প্রশ্ন না উঠে একারণে ২৫০ শয্যার যশোর জেনারেল হাসপাতাল থেকে ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

 

  • সর্বশেষ