শিরোনাম
◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধনে বিশেষ সংসদীয় কমিটি হচ্ছে ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী ◈ সেবা না পেয়ে বেশ কিছু শিশু মারা গেছে, বাংলাদেশের হাসপাতালে আইসিইউ এবং ভেন্টিলেশন সেবা কতটা আছে?  ◈ জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর ◈ স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খুঁজতে নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ২৭ মে, ২০২১, ০১:৩৩ দুপুর
আপডেট : ২৭ মে, ২০২১, ০১:৩৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তানি অভিনেতার কণ্ঠে অলকার গান ভাইরাল (ভিডিও)

বিনোদন ডেস্ক: উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী অলকা ইয়াগনিকের ভক্তরা ছড়িয়ে আছেন ভারত, বাংলাদেশ, পাকিস্তানসহ নানান দেশে। এবার পাকিস্তানের জনপ্রিয় অভিনেতা ইমরান আব্বাসের গলায় অলকার গান ভাইরাল হলো আন্তর্জালে। বাংলানিউজ২৪

গায়িকা অলকা ইয়াগনিকের অনুরাগীর সংখ্যা নেহাতই কম নয়। নব্বইয়ের দশকে তার জনপ্রিয়তা ছিল তুমুল। একুশ শতকেও তার জনপ্রিয়তা যে একটুই কমেনি তার আরো এক প্রমাণ পাওয়া গেল। পাকিস্তানের অভিনেতা ইমরান আব্বাসের গলায় শোনা গেল অলকার গান। দিন দুয়েক আগেই নাকি তিনি গলা মিলিয়েছেন অলকার সঙ্গে। সেই গান শুনে রীতিমতো অভিনেতার প্রশংসা করেছেন গায়িকা অলকা ইয়াগনিক।

২০০৩-সালের জনপ্রিয় সিনেমা ‘চোরি চোরি’-তে অলকা এবং উদিত নারায়ণ কণ্ঠ দিয়েছিলেন ‘তু মেরে সামনে’ গানে। গানটি সেই সময় দারুণ জনপ্রিয়তা পেয়েছিল। প্রযুক্তির সহায়তায় উদিত নারায়ণের জায়গায় নিজের গলা বসিয়ে নিয়েছেন অভিনেতা ইমরান। ইনস্টাগ্রামের রিল ভিডিওতে দেখা গেছে, গাড়ি চালাতে চালাতে গান করছেন অভিনেতা।

সামাজিক মাধ্যমে তুমুল ভাইরাল হয়েছে পাকিস্তানি অভিনেতার এই গানের ভিডিও। ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, ‘অলকা-উদিতজির গলা ও ’৯০-এর গান আমায় পাগল করে দেয়। তারই ঝলক আপনাদের সামনে’। এর সঙ্গে তিনি মেনশন করেছেন অলকা ও উদিত নারায়ণকে।

ইমরানের ভিডিও দেখে খুশি সংগীতশিল্পী অলকা ইয়াগনিকও। ভিডিওতে কমেন্টে তিনি জানিয়েছেন, ‘আপনার গানের গলা ভীষণ ভালো। খুব সুন্দর গেয়েছেন। আর কী সুন্দর গাড়ি চালান আপনি! রাস্তার দু’পাশের দৃশ্যে এমনিতেই মন ভালো হয়ে যায়'! ইমরানের প্রশংসা করতে কার্পণ্য করেননি গায়িকা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়