শিরোনাম
◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি ◈ হাসিনা-কামালসহ হাদী হত্যা মামলার আসামিদের ফেরত চাইবে বাংলাদেশ, ভারতকে কনস্যুলার সংলাপে চাপ ◈ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ৮-১০ লাখ টাকায় প্রশ্ন-উত্তর বিক্রি: গ্রেপ্তার ৭ ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন ◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের

প্রকাশিত : ২৭ মে, ২০২১, ১২:৩১ দুপুর
আপডেট : ২৭ মে, ২০২১, ০৩:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারতে ২৫ দিনে কোভিডে মৃত্যু ১ লাখ, ৬০ দেশে ভারতীয় ভ্যারিয়েন্টের সংক্রমণ

রাশিদুল ইসলাম : [২] ভারতে দিনে কোভিড রোগী বৃদ্ধি পাচ্ছে ২ লাখ করে। বিশ্বে কোভিডে মৃত্যুর সংখ্যা ছাড়িয়ে গেছে ৩৪ লাখ। আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ কোটি ৭০ লাখ। হপকিন্স

[৩] যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ কোভিডে আক্রান্ত হয়েছে ৩ কোটি ৩০ লাখ, মারা গেছে ৫ লাখ ৯০ হাজার। এর পরেই ভারতে কোভিডে আক্রান্ত হয়েছে ২ কোটি ৭০ লাখ এবং মারা গেছে ৩ লাখ ৭ হাজার জন। তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল, দেশটিতে ১ কোটি ৬০ লাখ কোভিডে আক্রান্ত হওয়ার পর ৪ লাখ ৫২ হাজার জন মারা গেছে।

[৪] এক জরিপ বলছে যুক্তরাষ্ট্রে এ্যান্টিবায়োটিক ব্যবহার ৩৩ শতাংশ কমেছে। রোগিরা ডাক্তারদের কাছে যেতে না চাওয়া এর কারণ বলে মনে করছেন। চিকিৎসকদের প্রেসক্রিপশন দেওয়া কমেছে এক তৃতীয়াংশ।

[৫] সিডিসি বলছে এ্যান্টিবায়োটিক ব্যবহারে মানুষের মধ্যে সচেতনতা বেড়েছে এবং এটি কোভিড নিয়ন্ত্রণে কাজে আসে না বলে এর ব্যবহার কমছে।

[৬] বিশ্বস্বাস্থ্য সংস্থা আরো ৭ দেশে কোভিডের ভারতীয় ভ্যারিয়েন্টের খোঁজ পাওয়ায় এসব দেশের সংখ্যা দাঁড়িয়েছে ৬০টি।

  • সর্বশেষ