শিরোনাম
◈ দলীয় নেতাকর্মীদের চাঙা করার চেষ্টা করছে বিএনপি ◈ নারী এশিয়ান কাপে চীনের কাছে ২-০ গো‌লে হারলো বাংলাদেশ ◈ ফুটবল ম্যাচ শুরুর আগেই সমর্থকের রহস্যময় মৃত্যু, আহত ৪৭ ◈ এলাকায় মাইকিং— ‘সাউন্ডবক্স বাজালে কবরস্থানে দাফন করতে দেওয়া হবে না’ (ভিডিও) ◈ কোচিং সেন্টার শতভাগ বন্ধ করতে হবে: শিক্ষামন্ত্রী ◈ ড. ইউনূসকে মুখ খুলতে হবে, অর্জন ধরে রাখতে সব উপদেষ্টাদের মাঠে নামতে হবে: নাহিদ ইসলাম ◈ জুলাই সনদের সাথে গণভোট বাতিল হওয়ার কোনো সম্পর্ক নেই : আইনমন্ত্রী ◈ দলীয় পদ ছাড়লেন জোনায়েদ সাকি ◈ কেরানীগঞ্জে গ্যাস লাইটার কারখানার আগুনে, ৫ জনের মরদেহ উদ্ধার (ভিডিও) ◈ বিমান ভূপাতিত হলে কী করেন পাইলট? জানুন টিকে থাকার বাস্তব গল্প

প্রকাশিত : ২৭ মে, ২০২১, ১১:০০ দুপুর
আপডেট : ২৭ মে, ২০২১, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আরব-আমিরাতের গোল্ডেন ভিসা পেলেন সঞ্জয় দত্ত

বিনোদন ডেস্ক: বলিউড অভিনেতা সঞ্জয় দত্তকে গোল্ডেন ভিসা দিয়েছে সংযুক্ত আরব-আমিরাত। প্রথম সারির বলিউড অভিনেতা হিসেবে তিনিই প্রথম এ ভিসা পেলেন। বুধবার (২৬ মে) সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে দেয়া এক পোস্টে বিষয়টি জানান সঞ্জয়। জাগোনিউজ২৪

তিনি লেখেন, ‘জেনারেল ডিরেক্টরেট অব রেসিডেন্সি অ্যান্ড ফরেনারস অ্যাফেয়ার্স (জিডিআরএফএ) দুবাইয়ের পরিচালক জেনারেল মোহামেদ আহমেদ আল মারির উপস্থিতিতে গোল্ডেন ভিসা হাতে পেয়ে সম্মানিত বোধ করছি।’ এক্ষেত্রে সহায়তার জন্য বিমান পরিবহন সংস্থা ফ্লাই দুবাইয়ের কর্মকর্তা হামাদ ওবাইদাল্লাহকেও ধন্যবাদ জানিয়েছেন সঞ্জয়।

দীর্ঘমেয়াদে বিদেশিদের থাকার সুবিধা দিতে ২০১৯ সালে গোল্ডেন ভিসা সুবিধা চালু করে আমিরাত সরকার। এ ভিসা পেলে ন্যাশনাল স্পন্সর ছাড়াই বিদেশিরা দেশটিতে থাকার পাশাপাশি কাজ এবং পড়াশোনা চালিয়ে যেতে পারেন। ৫ থেকে ১০ বছর মেয়াদি এ ভিসা স্বয়ংক্রিয়ভাবে নবায়ন হয়ে যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়