শিরোনাম
◈ পাহাড়ি আম-আনারসসহ কৃষিপণ্য রপ্তানিতে বড় সম্ভাবনা, চাঁদাবাজি বন্ধে গুরুত্ব সরকারের ◈ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ◈ ২০২৭ সালের পবিত্র রমজান রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত ◈ দিল্লি পুলিশের হেফাজত থেকে মুক্ত কেজরিওয়াল-মমতা, আটককে ‘অপহরণ’ বললেন তৃণমূল নেত্রী ◈ সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা, আহত বহু যাত্রী; বাতিল বহু ফ্লাইট ◈ আবুধাবি টেস্ট, বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে লড়‌ছে আফগা‌নিস্তান, এখ‌নো ১৩৫ রানে পিছিয়ে ◈ যুক্তরাষ্ট্রে পেনসিলভানিয়ায় বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি, শিশুসহ নিহত ৯ ◈ ফেসবুকে পরিচয় কে এই রাজু, ১৭ দিনের সম্পর্কের পর কক্সবাজার থেকে ফেরার পথে কী ঘটেছিল স্কুলছাত্রীর সঙ্গে ◈ চট্টগ্রাম বন্দরের এনসিটি চুক্তি: বাংলাদেশের লাভ কতটা, ঝুঁকি কোথায়? ◈ কোনো দেশের মুখাপেক্ষী নয়, সমমর্যাদার অংশীদার হতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত : ২৭ মে, ২০২১, ০১:০৬ রাত
আপডেট : ২৭ মে, ২০২১, ০১:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আরপিএমপি’র অভিযানে ৪ মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ৪৭

আফরোজা সরকার: রংপুর মেট্রোপলিটনপুলিশের (আরপিএমপি) বিশেষ অভিযানে আঠারো চোর ও এক ছিনতাইকারীসহ ৪৭ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে চুরি যাওয়া ৪টি মোটরসাইকেলসহ ৪০ কার্টুনসিগারেট ও সিগারেট বিক্রির ৯০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।নগরীতে হঠাৎ করে চুরি ও ছিনতাইয়ের ঘটনা। বেড়েযাওয়াতেবিভিন্নএলাকাতেবিশেষঅভিযানশুরুকরেছেপুলিশ

বুধবার (২৬ মে) দুপুরে আরপিএমপি’র কোতোয়ালী থানা আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশের উপপুলিশ কমিশনার (অপরাধ) আবুমারুফ হোসেন।

তিনি সাংবাদিকদের জানান,চুরি ও বিভিন্ন অপকর্ম ইদানিং বেড়ে গেছে নগরীতে। প্রতিদিনইরংপুর মেট্রোপলিটন এলাকায় সাঁড়াাশি অভিযান পরিচালনা করছেন পুলিশ সদস্যরা। এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় অভিযানে চারটি চোরাই মোটরসাইকেল উদ্ধার হয়েছে। একই সময়ে ১৮ জন চোর, ১ জনছিনতাইকারী ও নিয়মিতমামলার ১৩ জনআসামীসহ ৪৭ জনকে গ্রেফতারকরাহয়েছে।

মারুফ হোসেনবলেন, গত ২৩ মে নগরীর পায়রাচত্বর এলাকা থেকে ব্যবসায়ী আরমান আলী খানের মোটরসাইকেল চুরির ঘটনায় পুলিশ পরেরদিন অভিযান চালিয়ে তাজহাট থেকে মোটরসাইকেল চোর চক্রেরসদস্য শহিদুল ইসলাম শাহিনকে গ্রেফতার করে চোরাই মোটরসাইকেলটি উদ্ধার করে। একপর্যায়ে পুলিশের জিজ্ঞাসাবাদের চোরাই মোটরসাইকেলের ক্রেতা মিঠাপুকুর উপজেলার হরিপুর এলাকার আনারুল ইসলামের নামও ঠিকানা জানায়। পরে আনারুলকে গ্রেফতার করে তার কাছ থেকে আরও ৩টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেন।

তিনি আরও জানান, নগরীরনবাবগঞ্জ বাজারে গত ১৩ মে ইসমাইল স্টোর নামেএকটি পাইকারী বিক্রেতার দোকান থেকে একদল চোরসিগারেট বিক্রির নগদ ১৮ লাখ টাকা ও ১২ লাখ টাকার সিগারেটের কার্টুন চুরি করে নিয়ে যায়। ওই দোকান মালিকের অভিযোগের প্রেক্ষিতে চোর চক্রেরসদস্য ইমরান ও হোসেন নামে দুজনকে গ্রেফতার করে। তাদেরকাছ থেকে চুরিযাওয়া ৪০ কার্টুনসিগারেট ও সিগারেট বিক্রির ৯০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। তবে দোকান থেকে ১৮ লাখ টাকা চুরি হয়েছে কিনা তা তদন্ত করে দেখছে পুলিশ।

উপ-পুলিশ কমিশনার বলেন, মঙ্গলবার রাতেনগরীর গুপ্তপাড়ায় আইন কলেজের সামনে দুদু মিয়া নামে এক ছিনতাই কারী রিকসাচালককে চাপাতি দিয়ে কুপিয়ে তার রিকসা ছিনতাই করে পালিয়ে যাওয়ার চেষ্টাকরে। এ সময় রিকসা চালকের চিৎকারে পুলিশের ভ্রাম্যমাণ দল ছিনতাইকারী দুদুমিয়া কে ধাওয়া করে গ্রেফতার করে। এছাড়াও বিভিন্ন অভিযানে নিয়মিত মামলার ১৩ আসামীসহ মোট ৪৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে চোর ও ছিনতাইকারীদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কোতোয়ালী থানারভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুররশিদ, ওসিতদন্ত রাজীববসুনিয়া, উপ-পরিদর্শক (এসআই) এরশাদ আলী, উপ-পরিদর্শক (এসআই) মোঃআল-আমিন,উপ-পরিদর্শক (এসআই) মজনুমিয়াপ্রমুখ।

 

 

 

  • সর্বশেষ