শিরোনাম
◈ ইরানের আইসিবিএম নিয়ে ডোনাল্ড ট্রাম্পের দাবি উড়িয়ে দিলো মার্কিন গোয়েন্দা সংস্থা ◈ ভারত টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ না জিতলে চাকরী হারা‌বেন কোচ গৌতম গম্ভীর!  ◈ যুক্তরাষ্ট্রে ভুয়া আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে প্রতারণা: বাংলাদেশি নাগরিক গ্রেফতার ◈ বিএনপির বিদ্রোহী বহিষ্কৃত প্রার্থীদের কি দলে ফেরানো হবে? ◈ যেভা‌বে বিশ্বকা‌পের  সেমিফাইনাল খেলতে পারে পাকিস্তান  ◈ বা‌র্সেলোনা ফুটবল ক্লা‌বের রেকর্ড গড়া আয়  ◈ মেক্সিকোতে স‌হিংসতা, ‌বিশ্বকাপ যে শর্তে সরে যেতে পারে ◈ অবৈধভাবে টোল নিলে কঠোর ব্যবস্থা: সড়ক প্রতিমন্ত্রী ◈ ফিলিস্তিন ভূখণ্ড দখলে ইসরায়েলি আইনের তীব্র নিন্দা বাংলাদেশের ◈ সিসিটিভি ফুটেজে দেখা গেলো টিএসসিতে মধ্যরাতে ঘটে যাওয়া লোমহর্ষক পুরো ঘটনা! (ভিডিও)

প্রকাশিত : ২৭ মে, ২০২১, ১২:২১ রাত
আপডেট : ২৭ মে, ২০২১, ০৮:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বন্দুকধারীর গুলিতে নিহত ৯, পুলিশের গুলিতে মারা গেছে হামলাকারী

সালেহ্ বিপ্লব: [২] নিহতদের পরিচয় শনাক্ত, হামলাকারীকে চিনতেন ভুক্তভোগীরা।

[৩] সান জোসে শহরের সান্তা ক্লারা ভ্যালি ট্রান্সপোর্টেশন অথরিটির কমিউটার ট্রেন ইয়ার্ডে বাংলাদেশ সময় রাত পৌণে নয়টায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতরা সবাই ২৯ থেকে ৬৩ বছর বয়সী। ঘটনাস্থলেই ৮ জন নিহত হন। বৃহস্পতিবার হাসপাতালে চিকিৎসাধীন ৪৯ বছর বয়সী অ্যালেক্স ওয়ার্ড ফিট নামের আরও একজন মারা গেছেন। সিএনএন, বিবিসি

[৪] এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় নয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ বলছে, নিহতদের মধ্যে ইয়ার্ডের বেশ কজন কর্মচারী রয়েছেন। হামলাকারী এই ইয়ার্ডের প্রাক্তন কর্মী।

[৫] কর্তৃপক্ষ জানিয়েছে, তারা ঘটনাস্থলে বিস্ফোরক ডিভাইসের সন্ধান করছেন।

[৬] সান জোসের মেয়র স্যাম লিকার্ডো সাংবাদিকদের বলেন, শহরে এমন ঘটনা যাতে আর না ঘটে, তা নিশ্চিত করার পদক্ষেপ নেবেন তিনি। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে হোয়াইট হাউজও।

 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়