শিরোনাম
◈ অ্যাপস ভিত্তিক রাইড পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ গ্রাহকের তথ্য চুরির দাবি, মুক্তিপণ চাওয়া হয়েছে ৪ লাখ ডলার ◈ শক্তিশালী হচ্ছে এল নিনো, ডিসেম্বরে চূড়ায় উঠতে পারে; প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ◈ ‘বাবা, তারা আমাকে আটকে রেখেছে উদ্ধার করো, না হলে ওরা মেরে ফেলবে’—শেষ ফোনের কয়েক ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার ◈ বিশ্বের সেরা দুই শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাকৃবির ১৬ গবেষক ◈ ১০ অক্টোবরের বিক্ষোভের আগে ভারতজুড়ে কর্মী-সমর্থকদের আটক করা হচ্ছে, ‘আরও মানুষ রাজপথে নামবে’: অভিজিৎ দীপকে ◈ বাংলাদেশে ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ বাংলাদেশে স্টারলিংকের মোবাইল সেবা চালু নিয়ে উচ্ছ্বাস ইলন মাস্কের, ক্ষোভ ঝারলেন ভারতের ওপর ◈ রূপপুরের প্রথম ইউনিটে ফার্স্ট ক্রিটিক্যালিটির অনুমোদন, গ্রিডে বিদ্যুৎ আসতে আরও দুই ধাপ ◈ ফ্রান্সে উচ্চশিক্ষার পাশাপাশি ভাষা ও পেশাগত দক্ষতা অর্জনের আহ্বান বাংলাদেশি শিক্ষার্থীদের ◈ জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা, চূড়ান্ত সিদ্ধান্ত সোমবার

প্রকাশিত : ২৬ মে, ২০২১, ০৪:০৯ দুপুর
আপডেট : ২৬ মে, ২০২১, ০৪:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এশিয়া ও যুক্তরাষ্ট্রের আকাশে বুধবার দেখা দিতে পারে সুপার ফ্লাওয়ার ব্লাড মুন

সুমাইয়া ঐশী: [২] বুধবার দেখা যেতে পারে এই গাঢ় লালচে কমলা রঙের চাঁদ। এই ঘটনার সময় চাঁদ ও পৃথিবীর মধ্যকার দূরত্ব হবে ৩ লাখ ৬০ হাজার কিলোমিটার। এই ঘটনা পূর্ণ চন্দ্রগ্রহণেরই ফলাফল। এক দশকে একবার এমন বিরল দৃশ্যের সাক্ষী হয় বিশ্ব। এসময় চাঁদ পৃথিবীর অত্যন্ত কাছে চলে আসে। একারণে স্বাভাবিক সময়ের চেয়ে এদিন চাঁদের উজ্জলতা ৩০ শতাংশ বৃদ্ধি পায় এবং অন্যদিনের চেয়ে এর আকৃতি ১৪ শতাংশ বড় দেখা যায়। আল জাজিরা

[৩] চন্দ্রগ্রহণের সময় মূলত চাঁদ পৃথিবীর কাছাকাছি বলে আসায় পৃথিবীর ছায়া এর ওপর পড়ে। এতেই ক্ষণিকের জন্য নেমে আসে অন্ধকার। আন্তর্জাতিক সময় অনুযায়ী রাত ৮টা ৪৭ এ শুরু হবে চন্দ্রগ্রহণের প্রক্রিয়া। রাত ১১টা ১১ থেকে ১১টা ২৬ এর মধ্যে চাঁদকে সম্পূর্ণভাবে গ্রাস করবে পৃথিবীর ছায়া। ন্যাশনাল জিওগ্রাফিক

[৪] এসময় চাঁদের রং লাল হওয়ার কার, সূর্যরশ্মি পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্য দিয়ে প্রতিফলিত হয়। তবে বায়ুমণ্ডলে কতটা ধুলো বা মেঘ আছে তার ওপর নির্ভর করে চাঁদের রং কতটা গাঢ় লাল হবে। সূর্যগ্রহণের তুলনায় খালি চোখে তুলনামূলক বেশি নিরাপদে চন্দ্রগ্রহণ দেখা সম্ভব। ইন্ডিপেন্ডেন্ট

[৫] মে মাসে বসন্তের ফুল ফোটে। তাই এ সময় চন্দ্রগ্রহণ ঘটলে তাকে ফ্লাওয়ার মুন বলা হয়। এই দৃশ্য সবচেয়ে পরিষ্কার দেখা যাবে অস্ট্রেলিয়া, নিউ জিল্যান্ড এবং প্রশান্ত মহাসাগরীয় এলাকায়। এছাড়া নিউ গিনিতেও ভালোভাবে দেখা যেতে পারে এই বিশেষ চন্দ্রগ্রহণ। পরবর্তী চন্দ্রগ্রহণ দেখা যাবে ২০৩৩ সালে। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল

  • সর্বশেষ