শিরোনাম
◈ যুদ্ধবিরতি চলাকালীন সময়ে হরমুজ প্রণালি ‘সম্পূর্ণ উন্মুক্ত’: ইরানের পররাষ্ট্রমন্ত্রী ◈ ইতিহাসের সর্বোচ্চ জ্বালানি মজুত, সংকটের শঙ্কা নেই: প্রতিমন্ত্রী ◈ সংসদের শব্দযন্ত্র স্থাপনে অনিয়ম, যা বললেন ঠিকাদার জাহিদুর ◈ বঙ্গোপসাগরে যে কারণে অলস পড়ে আছে ৮,২২২ কোটি টাকার তেল জেটি! ◈ দেশের আর্থিক সম্পদ রক্ষায় জনগণকে গর্জে ওঠার আহ্বান জানিয়েছেন জামায়াত আমির ◈ বাংলাদেশে জ্বালানি সরবরাহ চাপে সাময়িক স্বস্তি: রাশিয়া থেকে আমদানিতে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র ◈ রাজস্ব ও ব্যাংকিং সংস্কারে ব্যর্থতার কারণ দেখিয়ে বাংলাদেশকে জুনে কিস্তি দেবে না আইএমএফ, নতুন চুক্তির প্রস্তাব ◈ সংরক্ষিত নারী আসন: ত্যাগীরা অগ্রাধিকার পাবেন, শরিক দল থেকে বিএনপি মনোনয়ন পেতে আলোচনায় যারা ◈ এবার নতুন একটি যে উপজেলা পেতে যাচ্ছে বাংলাদেশ! ◈ শুধু ইরান নয়, আরও বহু দিকে হারছেন ট্রাম্প: চাপে মার্কিন নেতৃত্ব

প্রকাশিত : ২৬ মে, ২০২১, ০২:৪২ দুপুর
আপডেট : ২৬ মে, ২০২১, ০২:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হাতিয়ার নিঝুম দ্বীপের ১৫ হাজার অধিবাসী নিরাপদ আশ্রয়ে

অহিদ মুুকুল: [২] নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার অধিক ঝুঁকিপূর্ণ নিঝুম দ্বীপের ১৫ হাজার অধিবাসীকে নিরাপদ আশ্রয়ে নেয়া হয়েছে। মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ইউএনও মো. ইমরান হোসেন।

[৩] ইউএনও বলেন, জোয়ারের পানি নামতে শুরু করেছে। তবে বুধবার আবারো জোয়ার আসবে। সেজন্য স্থানীয় আশ্রয়কেন্দ্রে আনা হয়েছে। এছাড়া সেখানে আরো ১৮১টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। যেন ৮০ হাজারের বেশি মানুষজনকে বিপদে আশ্রয় দেয়া যায়।

[৪] তিনি আরো বলেন, আশ্রয়কেন্দ্রে অবস্থান করা লোকজনের জন্য পর্যাপ্ত পরিমাণে শুকনো খাবার দেয়া হয়েছে। এরমধ্য চিড়া, মুড়ি, চাল, খাবার স্যালাইন, মোমবাতি, দিয়াশলাইসহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী রয়েছে।

[৫] এদিকে ঘূর্ণিঝড় যশের প্রভাবে মঙ্গলবার সকাল থেকে নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার উপকূল তীরবর্তী নিম্নাঞ্চলে পানি বাড়তে থাকে। এ সময় স্বাভাবিকের চেয়ে তিন-চার ফুট পানির নিচে তলিয়ে যায় অনেক এলাকা। এরমধ্যে নিঝুমদ্বীপ ইউনিয়নের চারটি গ্রাম সম্পূর্ণ পানিতে প্লাবিত হয়।। এগুলো হচ্ছে, মোল্লা গ্রাম, মদিনা গ্রাম, বান্দাখালী গ্রাম ও মুন্সি গ্রাম।

[৬] নিঝুমদ্বীপ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি মেম্বার কেপায়েত উদ্দিন জানান, নিঝুমদ্বীপে বেড়িবাঁধ না থাকায় স্থানীয় অধিবাসীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।  সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়