শিরোনাম
◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২৫ মে, ২০২১, ১১:২০ রাত
আপডেট : ২৫ মে, ২০২১, ১১:২১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষ্মীপুর ছয় কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২

রিয়াজ মাহমুদ বিনু: লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরপোড়াগাছা ইউনিয়ন থেকে ছয় কেজি গাঁজা সহ মোঃ দেলোয়ার হোসেন (৩৮) ও মোঃ জাহিদ হোসেন (২৫) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার গভীর রাতে পুলিশ অভিযান ছালিয়ে উপজেলার চরপোড়াগাছা ইউনিয়নের হাজিগন্জ এলাকা থেকে তাদের গ্রেফতার করেন। এসময় তাদের কাছ থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয় বলে জানান পুলিশ।

পুলিশ জানায়,আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে গাঁজা সেবন ও বিক্রি করে আসছে। নিজেদের হেফাজতে রেখে পরিবহনের মাধ্যমে নিজ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় গাঁজা কেনাবেচা করে আসছিলেন। সোমবার গভীর রাতে গোপন সংবাদের ভিক্তিতে উপজেলার চরপোড়াগাছা ইউনিয়নের হাজিগন্জ এলাকা থেকে এই দুই মাদক ব্যবসায়ীকে কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত হলেন,চরপোড়াগাছা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মৃত আব্দুল মান্নানের ছেলে মোঃ দেলোয়ার হোসেন ও একই এলাকার মোতাছিরের ছেলে মোঃ জাহিদ।

রামগতি থানার অফিসার ইনচার্জ(ওসি)মোহাম্মদ সোলাইমান জানান,মাদকদ্রব্য বিক্রি কালে ৬ (ছয়) কেজি গাঁজা সহ দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে, গ্রেফতার কৃত আসামিদের নামে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে এবং আদালতে সোপর্দ করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়