শিরোনাম
◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী ◈ সেবা না পেয়ে বেশ কিছু শিশু মারা গেছে, বাংলাদেশের হাসপাতালে আইসিইউ এবং ভেন্টিলেশন সেবা কতটা আছে?  ◈ জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর ◈ স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খুঁজতে নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ভারত সফরে জয়শঙ্কর-দোভালের সঙ্গে বৈঠক, জ্বালানি ও পানি ইস্যুতে গুরুত্ব ◈ ঢাকাসহ ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

প্রকাশিত : ২৫ মে, ২০২১, ০৮:১৪ রাত
আপডেট : ২৫ মে, ২০২১, ০৮:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আইপিএল খেলতে ভারতের দ. আফ্রিকা সিরিজ বাতিল

স্পোর্টস ডেস্ক: [২] টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই স্থগিত হওয়া আইপিএল শেষ করতে মরিয়া ভারত ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তাই দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি সিরিজ বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে তারা। বোর্ডের এক কর্মকর্তার বরাতে এই তথ্য দিয়েছে বার্তা সংস্থা পিটিআই।

[৩] আগামী ১৮ কিংবা ১৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে বাকি আইপিএল। তিন সপ্তাহের মধ্যেই বাকি ৩১ ম্যাচ শেষ করতে চায় বিসিসিআই। ফাইনাল হতে পারে ৯ কিংবা ১০ অক্টোবর। বোর্ডের সঙ্গে এ ব্যাপারে সম্মতিও নাকি দিয়েছে ফ্র্যাঞ্চাইজি ও ব্রডকাস্টাররা।

[৪] সূচি চূড়ান্তের কাজ চলছে বলে জানান ওই বোর্ড কর্মকর্তা। সাতটি সান্ধ্য ম্যাচের সঙ্গে ১০টি ‘ডাবল হেডার’ ম্যাচ হবে। এছাড়া থাকছে দুটি কোয়ালিফায়ার, একটি এলিমিনেটর ও ফাইনাল। ইংল্যান্ডের বিপক্ষে ভারতীয় দলের শেষ সেট হবে ১৪ সেপ্টেম্বর। পরের দিন পুরো দল আইপিএল খেলতে আমিরাতে রওনা হবে। ইংল্যান্ডে সুরক্ষা বলয়ের মধ্যে থাকায় সেখানকার বলয়ে সরাসরি ঢুকবেন খেলোয়াড়রা।

[৫] টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি নিতে সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের সিরিজ খেলার কথা ছিল। কিন্তু ওই সিরিজের পরিবর্তে আইপিএলকে সেরা প্রস্তুতি মনে করছে ভারতের ক্রিকেট বোর্ড। ওই সূত্র আরও জানায়, আইপিএল শেষ হওয়ার এক সপ্তাহ কিংবা ১০ দিনের মধ্যে হবে বিশ্বকাপ। পরে কোনও এক সময় বাতিল করা সিরিজটি খেলা হতে পারে।

[৬] হঠাৎ করে আইপিএল জৈব সুরক্ষা বলয়ের মধ্যে করোনাভাইরাস ঢুকে পড়ে। বেশ কয়েকজন খেলোয়াড় আক্রান্ত হলে ৪ মে টুর্নামেন্ট স্থগিত করা হয়। - ক্রিকবাজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়