শিরোনাম
◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২৫ মে, ২০২১, ১২:৫৫ রাত
আপডেট : ২৫ মে, ২০২১, ১২:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চু‌রির পর রিকশা ফের‌ত দি‌তে মালি‌কের কা‌ছে টাকা চাই‌তেন তারা

সুজন কৈরী : রাজধানীর খিলগাঁও এলাকা থেকে সংঘবদ্ধ অটোরিকশা চোর চক্রের ২ সদস্য আটক ক‌রে‌ছে র‌্যাব-৩। আটকরা হ‌লেন- শাহজাহান (৪৬) ও রুবেল ওর‌ফে চোরা রুবেল (৩১)। অ‌ভিযানকা‌লে তাদের কাছ থে‌কে উদ্ধার করা হ‌য়ে‌ছে চোরাই ও ছিনতাইকৃত বিভিন্ন রংয়ের মটর ও ব্যাটারী চালিত ৯ টি অটোরিকশা।

র‌্যাব-৩ এর স্টাফ অফিসার (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বীণা রাণী দাস ব‌লেন, সোমবার দুপু‌রে খিলগাঁওয়ের উত্তর গোড়ান আর্দশ বাগ বাড়ী এলাকায় শাহজাহানের রিকশা গ্যারেজে অ‌ভিযান চা‌লি‌য়ে শাহজাহানসহ দুজন‌কে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‌্যাব জান‌তে পে‌রে‌ছে, তারা সংঘবদ্ধ চোর চক্রের সহায়তায় ঢাকাসহ আশপাশের জেলা থে‌কে চোরাই মটর ও ব্যাটারী চালিত অটোরিকশা শাহজাহানের রিকশা গ্যারেজে এনে লুকিয়ে রাখত। তারপর চোরাইকৃত রিকশার মূল মালিককে বিভিন্ন মাধ্যমে খবর প্রদান করে মুক্তিপন দাবী করত।

এক পর্যায়ে মালিক পক্ষ এসে চ‌ক্রের সদস্য‌দের সাথে যোগাযোগ করলে টাকার বিনিময়ে মটর ও ব্যাটারী চালিত অটোরিকশা ফেরৎ দিত। কিন্তু মালিক পক্ষ সাড়া না দিলে তখন চক্র‌টি চোরাই মটর ও ব্যাটারী চালিত অটোরিকশার রং পরিবর্তনের মাধ্যমে বিভিন্ন লোকজনের কাছে বিক্রি করে দিত।

আটকরা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দি‌য়ে গ্যারেজকে নিরাপদ স্থান হিসেবে দীর্ঘদিন ধরে ব্যবহার কর‌ছিল। তা‌দের এরূপ কার্যকলাপের ফলে গরীব ও নিরীহ মটর ও ব্যাটারী চালিত অটোরিকশার মালিকরা আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। এ ঘটনায় সং‌শ্লিষ্ট থানায় মামলা হ‌য়ে‌ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়