শিরোনাম
◈ রাস্তায় কোরবানির পশুর বর্জ্য থাকায় দুই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ডেঙ্গু প্রতিরোধে ৪৮ ঘণ্টা সময় দিলেন প্রধানমন্ত্রী, নইলে ‘ব্যবস্থা’ ◈ নদী বাঁচাতে শত শত বাঁধ ভাঙছে ইউরোপ, ফিরছে স্যামন মাছ ও জীববৈচিত্র্য ◈ ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে সাম্প্রতিক আলোচনা ও বক্তব্যের ভুল উপস্থাপন প্রসঙ্গে যা বললেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ◈ বাংলাদেশের জেএফ-১৭ পরিকল্পনায় নড়েচড়ে বসেছে ভারত, বাড়ছে পূর্ব সীমান্তের কৌশলগত উদ্বেগ ◈ ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৩২ ◈ কুরবানির বর্জ্য অপসারণ দেখতে রাজধানীর সড়কে নিজেই গাড়ি চালিয়ে ঘুরছেন প্রধানমন্ত্রী ◈ পাকিস্তান-চীন ঘনিষ্ঠতায় নতুন ভারসাম্যের পথে বাংলাদেশ, উদ্বিগ্ন ভারত ◈ নেপাল হয়ে কৈলাস যাত্রায় ভারতীয় তীর্থযাত্রী সীমিত করল চীন, পর্যটক বাড়ার আশা অপারেটরদের ◈ এক‌টি চু‌ক্তি‌তে যুক্তরাষ্ট্র ও ইরান সম্মত হ‌লেও বাকি ট্রাম্পের অনুমোদন

প্রকাশিত : ২৪ মে, ২০২১, ০৭:৪৬ বিকাল
আপডেট : ২৪ মে, ২০২১, ০৭:৪৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলের ক্রিকেটার জাভিয়ের দোহার্টি এখন কাঠ মিস্ত্রী

স্পোর্টস ডেস্ক: [২] সংসারে ভীষণ অভাব, কোনোভাবেই অভাব মেটাতে পারছেন না। বিশ্বকাপ জয়ও বদলাতে পারেনি অস্ট্রেলিয়ান পেসার জাভিয়ের দোহার্টির জীবন। ২০১৫ সালের বিশ্বকাপে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া দলের সদস্য ছিলেন এই বাঁহাতি স্পিনার।

[৩] বিশ্বকাপ ২০১৫ আসরেই শ্রীলঙ্কার বিপক্ষে খেলে ওয়ানডে ক্রিকেট থেকে ইতি টানেন। ২০১৭ সালে ইতি টানেন সব ধরণের ক্রিকেট থেকে। তবে অবসরের পর তার জীবনটা মসৃণ কাটছে না। অস্ট্রেলিয়া ক্রিকেটার্সদের এসোসিয়েশন সম্প্রতি একটি ভিডিও টুইট করে দেখান, দোহার্টি কি কাজ করে জীবিকা নির্বাহ করছেন।

[৪] ওই ভিডিওতে দেখা যায়, কাট মিস্ত্রীর কাজ করছেন দোহার্টি। এ সময় তিনি বলেন, অবসরের পর সংসার চালানোর মতো টাকাও ছিল না। তাই বাধ্য হয়েই কাঠ মিস্ত্রি হিসেবে কাজ শুরু করেন। দোহার্টি জানান, অবসরের পর এক বছর ধরে কোনো কাজ পাননি। ওই সময়টায় মানবেতর জীবন কাটাতে হয়েছে পরিবারকে নিয়ে। তাই কোনো উপায় না পেয়ে কাঠের মিস্ত্রীর কাজ করতে হচ্ছে।

[৫] ২০১০ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল দোহার্টির। ক্যারিয়ারের উত্থান-পতন থাকলেও ২০১৫ সালে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে জায়গা করে নেন। যদিও ফাইনাল ম্যাচের একাদশে জায়গা হয়নি। পাঁচ বছরের ক্যারিয়ারে দোহার্টি খেলেছেন ৪টি টেস্ট (৭ উইকেট, ৬০ ওয়ানডে (৫৫ উইকেট) ও ১১টি টি-টোয়েন্টি (১০ উইকেট) ম্যাচ।

[৬] তবে বিশ্বকাপজয়ী দলের সদস্যর এমন পরিণতি ভক্তরা মেনে নিতে পারছেন না। ভক্তরা মেনে নিতে না পারলেও দোহার্টি তার কাজ চালিয়ে যাচ্ছেন জীবিকা নির্বাহের জন্যই। - জিনিউজ/ আরটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়