শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র–ইরান টানাপোড়েন: সমঝোতার পথ সংকীর্ণ, বাড়ছে ‘মৃত্যু ও ধ্বংসের’ আশঙ্কা ◈ এপ্রিলে ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: দ্য প্রিন্টের খবর ◈ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পর কতটুকু কার্যকর? ◈ ব্যাংক ঋণে ব্যবসা করা হালাল হবে কিনা, এ নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ শিক্ষকদের বৈশাখী ভাতা পাওয়া নিয়ে স্বস্তির খবর, যা জানালেন মাউশি ◈ ফিফা র‍্যাঙ্কিং- আর্জেন্টিনা ও ব্রাজিলের অবনতি, বাংলা‌দেশ ১৮২ নম্ব‌রে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: শর্ত নিয়ে প্রশ্ন, পর্যালোচনায় সরকার ◈ জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলে মিলবে পুরস্কার, সারাদেশে সাঁড়াশি অভিযান শুরু ◈ ৭১-এর অপরাধ পাকিস্তান আজও অস্বীকার করে, বাংলাদেশের পাশে আছে ভারত: রণধীর জয়সওয়াল ◈ সৌদি আরব সত্যিই কি ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে পারে, যা রয়েছে গোয়েন্দা তথ্যে

প্রকাশিত : ২৪ মে, ২০২১, ০৫:৩৬ বিকাল
আপডেট : ২৪ মে, ২০২১, ০৫:৩৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লিটন-মিঠুন পরিবর্তন নিয়ে সিরিজ নিশ্চিত করতে মঙ্গলবার মাঠে নামছে বাংলাদেশ

মাহিন সরকার: [২] তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডে লঙ্কানদের হারিয়ে দাপটের সাথে সিরিজ শুরু করেছে বাংলাদেশ। সিরিজ নিশ্চিত করতে মঙ্গলবার ২৫ মে, একাদশে কিছু পরিবর্তন নিয়ে মাঠে নামবে তামিমরা। সেক্ষেত্রে ম্যাচ জিতলেও উইনিং কম্বিনেশনে আসতে পারে পরিবর্তন।

[৩] দ্বিতীয় ওয়ানডেতে টাইগার একাদশে এক পরিবর্তন দেখা যেতে পারে। যেহেতু রোববার ২৩ মে বিসিবি বস সরাসরি জানিয়েই দিয়েছেন ওপেনার লিটন দাসকে আর ওপেনিংয়ে দেখতে চাননা তিনি। সামর্থ্য থাকলেও ওপেনিংয়ে ব্যাট না করে পাঁচে ব্যাটিং করলে লিটন সফল হবে বলে মনে করেন বিসিবি বস। সেহেতু দ্বিতীয় ওয়ানডেতে লিটনকে দেখা যেতে পারে পাঁচ নম্বরে।

[৪] এক্ষেত্রে প্রশ্ন থেকে যায় তাহলে ওপেনিংয়ে তামিমের সঙ্গী হবেন কে? এই প্রশ্নের জবাবও অনেকটাই পাপন দিয়েছেন। তিনি জানিয়েছেন, সৌম্য সরকারের ট্যালেন্ট নিয়ে কোন সন্দেহ নেই। তাই বারবার সুযোগ দিতে চান তাকে। এছাড়া স্কোয়াডেও সৌম্য ছাড়া কোন ওপেনার নেই নাইম শেখ আছেন স্ট্যান্ড বাই তালিকায়।

[৫] সুতরাং ধরেই নেয়া যায় ওপেনিংয়ে ব্যাটিং করেন সৌম্য সরকার। আর সৌম্যর কপাল খুলাতে কপাল পুড়বে মোহাম্মদ মিঠুনের। প্রথম ওয়ানডে ০ রানে আউট হওয়া এই ব্যাটসম্যানকে হয়ত একাদশ থেকে বাদ পড়তে হবে। এছাড়া একাদশে আর কোন পরিবর্তনের সম্ভাবনা নেই।

[৬] দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ : তামিম ইকবাল (অধিনায়ক), সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মোহাম্মদ সাইফুদ্দিন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়