শিরোনাম
◈ দুই দশকে বিএনপির বিরুদ্ধে দেড় লাখ মামলা, ২০ মাসেই আওয়ামী লীগের বিরুদ্ধে ‘লক্ষাধিক’ মামলা ◈ নববর্ষের অনুষ্ঠান সন্ধ্যা ৬টার মধ্যে শেষের নির্দেশ, শোভাযাত্রায় পরা যাবে না মুখোশ ◈ সংসদ থেকে আবারও বিরোধী দলের ওয়াকআউট ◈ শ্রমিক নিয়োগে স্বচ্ছতা আনতে বাংলাদেশ–মালয়েশিয়ার নতুন সিদ্ধান্ত ◈ এই রায়ে আমি সন্তুষ্ট নই, আরও অনেকের ফাঁসি হওয়া উচিত ছিল: আবু সাঈদের বাবা ◈ আমি গু.লি করিনি আমাকে গু.লি করার নির্দেশ দেওয়া হয়েছিল: মৃত্যুদণ্ডপ্রাপ্ত এএসআই (ভিডিও) ◈ সংসদে ১২টি বিল পাস ◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অফলাইন, ৩ দিন অনলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’

প্রকাশিত : ২৪ মে, ২০২১, ০৪:৩৩ দুপুর
আপডেট : ২৪ মে, ২০২১, ০৪:৩৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হাতিয়ায় নিষিদ্ধ সময়ে নদীতে মাছ ধরার সময় ১৩ জেলে আটক

অহিদ মুুকুল: [২] মাছের প্রজনন বৃদ্ধির লক্ষ্যে ২০ মে থেকে ৬৫ দিনের জন্য নদীতে মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। এ নির্দেশ অমান্য করে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে মাছ ধরায় ১৩ জেলেকে আটক করেছে পুলিশ।

[৩] এসময় তাদের কাছ থেকে একটি মাছধরা ট্রলার ও মাছ জব্দ করা হয়।

[৪] রোববার (২৩ মে) রাতে উপজেলার ঢালচর এলাকার পশ্চিম মেঘনা নদী থেকে তাদের আটক করা হয়।

[৫] তারা হলেন- বরিশাল জেলার পাতারহাট উপজেলার হাবিব আওনের ছেলে কালাম আওন, আব্দুল বারেক খার ছেলে মো. বাদল খাঁ, হানিফ তালুকদারের ছেলে বাদশা, কাদের খাঁর ছেলে জাহাঙ্গীর খাঁ, হোসেন শেখের ছেলে দুলাল শেখ, ইসমাইল হাওলাদারের ছেলে ইব্রাহিম হাওলাদার, রমিজ উদ্দিনের ছেলে মায়েব হোসেন, মাতব্বরের ছেলে মো. হোসেন, মন্নান হাওলাদারের ছেলে রুহুল আমিন হাওলাদার, রশিদ হাওলাদারের ছেলে ইউসুফ হাওলাদার, হোসেন মুন্সির ছেলে আক্তার মুন্সি, বাবুল শিকদারের ছেলে নোমান শিকদার ও পিন্টু সিকদারের ছেলে মাইদুল শিকদার।

[৬] নলচিরা নৌ-পুলিশ ফাঁড়ির কর্মকর্তা একরাম উল্যাহ জানান, মাছের প্রজনন বৃদ্ধির জন্য সরকারের নিষেধাজ্ঞা বাস্তবায়ন করতে নিয়মিত নদীতে টহল দিচ্ছে নৌ পুলিশ। টহলকালে রোববার রাতে নদীতে মাছ ধরার সময় তাদের আটক করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়