শিরোনাম
◈ চীন-বাংলাদেশ সম্পর্ক অন্য কোনো শক্তিতে প্রভাবিত হবে না: চীনা দূতাবাস ◈ বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, রণক্ষেত্র জয়পুরহাট (ভিডিও) ◈ সবাইকে ভোট দেওয়ার এবং জয়-পরাজয় মেনে নেওয়ার আহ্বান সিইসির ◈ ঢাকা-১৭ আসনে তারেক রহমানকে সমর্থন, সরে দাঁড়ালেন ৫ প্রার্থী ◈ নির্বাচনে যেসব ইস্যু গুরুত্ব পাচ্ছে ◈ ফরিদপুরে যাত্রীবাহী বাস উল্টে প্রাণ গেল দু'জনের, আহত ২০ ◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশ কি তারেক রহমানকেই খুঁজছে? ◈ জামায়াতের আমিরের সাথে কেনো সবাই দেখা করতে চায়: আল জাজিরা পর্যবেক্ষণ ◈ দেশে প্রথমবারের মতো শুরু হচ্ছে নারীদের বিপিএল ◈ জামায়াত নেতার অর্থ বহনের বিষয়ে যা জানালেন শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক

প্রকাশিত : ২৩ মে, ২০২১, ০৯:৫৭ রাত
আপডেট : ২৩ মে, ২০২১, ০৯:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উখিয়ায় লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে উপজেলা প্রশাসন

কায়সার হামিদ : প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণ রোধে উখিয়া উপজেলায় কঠোর বিধিনিষেধ আরোপ করেছে উপজেলা প্রশাসন।

রবিবার(২৩ মে) দুপুরে উখিয়া উপজেলা প্রশাসন লকডাউন বাস্তবায়নে মাঠে নামে। এসময় বাইরের উপজেলা থেকে আসা যানবাহন আটকে দেওয়া হয়। জনসচেতনতামূলক প্রচারাভিযান পরিচালনা করা হয়।

লকডাউন বাস্তবায়নে উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী বলেন,দিন দিন মহামারী আকারে ধারণ করা করোনা ভাইরাস সংক্রমণ থেকে বাঁচতে সবাইকে আরও সচেতন হতে হবে। অযথা কেউ বাইরে ঘুরাফেরা করবেন না। বাইরের যানবাহন নিয়ন্ত্রণ করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ বলেন,উখিয়া উপজেলায় করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় লকডাউন ঘোষণা করা হয়েছে। লকডাউন ঘোষণা করা এলাকায় বাইরের যানবাহন ও লোকজনের আসা যাওয়া বন্ধ থাকবে। সন্ধ্যা ৭টার পর জরুরী ব্যতীত সব দোকানপাট বন্ধ থাকবে।

এসময় উপজেলা সহকারী কমিশনার(ভুমি), উখিয়া থানার (ভারপ্রাপ্ত) ওসি আহাম্মদ সনজুর মোরশেদ, ট্রাফিক পুলিশ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়