শিরোনাম
◈ শোলাকিয়ায় ঈদ: ছয় লাখ মুসল্লির অংশগ্রহণে অনন্য মিলনমেলা ◈ এবারের ঈদে চাঁদাবাজি কমেছে, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রয়েছে: আইনমন্ত্রী ◈ জাতীয় ঈদগাহে একসঙ্গে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ◈ ঈদের নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনায়’ জনস্রোত ◈ যেভাবে সঠিক নিয়মে পড়বেন ঈদের নামাজ ◈ যুক্তরাষ্ট্রে অস্ত্র রপ্তানি স্থগিত করল সুইজারল্যান্ড ◈ ইরানবিরোধী অভিযানে মার্কিন বাহিনীকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য ◈ তুরস্ক বা ওমানে কোনো হামলা চালায়নি ইরান, এগুলো শত্রুদের সাজানো ঘটনা: মোজতবা খামেনি ◈ পবিত্র আল-আকসায় ঈদের নামাজে আসা মুসল্লিদের ওপর ইসরাইলের হামলা

প্রকাশিত : ২৩ মে, ২০২১, ০২:০৯ দুপুর
আপডেট : ২৩ মে, ২০২১, ০২:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যানবাহনে ছিনতাই ও ডাকাতি প্রস্তুতিকালে সংঘবদ্ধডাকাত দলের সাত সদস্য গ্রেপ্তার

সুজন কৈরী : আশুলিয়ার পল্লীবিদ্যুৎ ও বাইপাইল এলাকায় যানবাহনে ছিনতাই ও ডাকাতি প্রস্তুতিকালে সংঘবদ্ধ ডাকাত দলের ৭ জন সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৪।

শনিবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- আলিফ (৩২), কালাম (৪৮), রুবেল মৌলবি (২৭), লিটন রানা (২৭), রাকিব (২২), রেজাউল করিম (২৮) ও মিলন মিয়া (৩২)। অভিযানকালে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ১টি খুর, ১টি হাসুয়া, ১টি ইলেক্ট্রিক কাটার, ১টি কাচি, ২টি প্লাস, ১টি গ্যাস কাটার, ৩ টেস্টার, ৪টি ড্রিল মেশিন ও ১৩টি মোবাইল ফোনসেট জব্দ করা হয়েছে।

র‌্যাব-৪ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি জিয়াউর রহমান চৌধুরী বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানিয়েছেন, তারা দীর্ঘদিন ধরে ৮ থেকে ১০ জন দলবদ্ধ হয়ে ঢাকা জেলার সাভার, আশুলিয়া, ধামরাইয়ের বিভিন্ন স্থানে রাতের অন্ধকারে যানবাহনে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে নগদ টাকা, মোবাইল, স্বর্ণালঙ্কার প্রভৃতি ডাকাতি করছিলেন। ক্ষেত্রবিশেষে ভুক্তভোগীদের তারা দেশিয় ধারালো অস্ত্র দিয়ে মারাত্মকভাবে রক্তাক্ত জখম করতেন। ঈদের পূর্ববর্তী ও পরবর্তী সময়কে সামনে রেখে ছিনতাই কার্যক্রম চালাচ্ছিলো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়