শিরোনাম
◈ কলার মোচার ‘লাল পতাকা’ দেখিয়ে সংকেত দেওয়া সেই দিনমজুরকে রেলওয়ের সংবর্ধনা ◈ ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে একাধিকবার ফোন করেছেন সৌদি যুবরাজ: নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন ◈ ৩০০ টাকায় পাঞ্জাবি বিক্রি, প্রধানমন্ত্রীর বন্ধু পরিচয়ে ব্যবসায়ীর দোকান বন্ধ করার অভিযোগ ◈ শাহজালালের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী যুক্তরাজ্য ◈ দেশে জ্বালানি তেলের মজুদ আর কত দিন চলবে? ◈ ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার ◈ জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা জাতিকে ঐক্যবদ্ধ করেছিল: রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ◈ ভারতে থাকা শেখ হাসিনাকে ফেরাতে দিল্লির সঙ্গে আলোচনা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ বেনাপোল বন্দরে প্রতারক চক্রের দৌরাত্ম্য, পাসপোর্টধারীর ৩০ হাজার টাকা ছিনতাই ◈ জুলাই আন্দোলনের শহীদ-আহতদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত অবৈতনিক শিক্ষার নির্দেশ

প্রকাশিত : ২৩ মে, ২০২১, ০৩:১৯ রাত
আপডেট : ২৩ মে, ২০২১, ০৩:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

করোনা আক্রান্তদের ব্যবহৃত থার্মোমিটার-অক্সিমিটার ব্যবহার কি নিরাপদ

আতাউর অপু: বাড়িতে একজনের করোনা হলে অন্যদেরও সংক্রমণের আশঙ্কা থাকে। চিকিৎসকরা বলছেন, করোনার উপসর্গ দেখা দিলে আক্রান্ত ব্যক্তিকে আইসোলেশনে থাকতে হবে। এছাড়াও কভিড রোগীর ব্যবহৃত কোনও জিনিস যেন বাড়ির বাকি কেউ ব্যবহার না করেন সে ব্যাপারেও সতর্ক থাকতে বলেছেন তারা।

কিন্তু এ পরিস্থিতিতে পরিবারের দ্বিতীয় ব্যক্তির জ্বর এলে বা শরীর খারাপ লাগলে কী করা উচিত? এ সময় কভিড আক্রান্তের ব্যবহৃত থার্মোমিটার, অক্সিমিটার অন্য কেউ ব্যবহার করতে পারবেন কীনা তা নিয়ে রয়েছে নানা প্রশ্ন।

করোনা রোগীর শরীর থেকে ভাইরাস যাতে অন্যদের মধ্যে ছড়াতে না পারে সে বিষয়ে সতর্ক থাকতে বলেছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, ভালোভাবে স্যানিটাইজ করে নিয়ে থার্মোমিটার বা অক্সিমিটার ব্যবহার করলে ক্ষতি নেই। তবে খেয়াল রাখতে হবে সেই থার্মোমিটার যেন রোগীর মুখে না দেওয়া হয়।

তারা বলছেন, করোনা রোগীর ব্যবহৃত থার্মোমিটার-অক্সিমিটার একটি তুলোয় স্যানিটাইটার নিয়ে দুইবার ভালো ভাবে মুছে নিতে হবে। তারপরে তা খোলা জায়গায় রেখে দিতে হবে। তবে পরিষ্কার করা এবং ব্যবহারের সময়ে মুখে দুইটা মাস্ক থাকা জরুরি। ব্যবহারের পরে অক্সিমিটার-থার্মোমিটার যথাস্থানে রেখে, ভালোভাবে হাত স্যানিটাইজ করতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়