শিরোনাম
◈ চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শুরু, ১৫ সমঝোতা স্মারকে সই করবে বাংলাদেশ ◈ চীনা কোম্পানিগুলোকে বাংলাদেশে তাদের ভ্যালুচেইন সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ নিম্ন আয়ের মানুষের জন্য ৪ কোটি লিটার তেল ও ২২ হাজার ৫০০ টন ডাল কিনবে সরকার ◈ জুলাইয়ে চালু হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার ◈ চীনা বিনিয়োগ আকর্ষণে নতুন উদ্যোগ, ১৫ দিনেই মিলবে ব্যবসার লাইসেন্স ◈ খেলা দেখাই চাকরি, বিশ্বকাপে ৫০ হাজার ডলার পাচ্ছেন দুই ফুটবলপ্রেমী, ভাইরাল দুই সমর্থকের গল্প ◈ ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল স্থগিত ◈ চীনে খুলছে বাংলাদেশের প্রথম বিনিয়োগ অফিস, বাড়বে শিল্প সহযোগিতা, কোম্পানিগুলোকে অংশীদার হওয়ার আহ্বান তারেক রহমানের ◈ ছিঁড়ে যাচ্ছে জার্সি, বিশ্বকাপে কেন এমন অপেশাদারিত্ব?  ◈ একদিনের ব্যবধানে আবারও কমল স্বর্ণের দাম

প্রকাশিত : ২২ মে, ২০২১, ০৫:১৯ বিকাল
আপডেট : ২২ মে, ২০২১, ০৫:১৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিমান দুর্ঘটনায় নাইজেরিয়ার সেনাপ্রধানসহ নিহত ১১

সুমাইয়া ঐশী: [৩] শুক্রবার নাইজেরিয়ায় উত্তর-পশ্চিমাঞ্চলীয় কাদুনা রাজ্যে দেশটির সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইবরাহিম আতাহিরুকে বহনকারী সামরিক বিমানটি বিধ্বস্ত হয়। সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, প্রতিকূল আবহাওয়ায় নাইজেরিয়ার আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় ঐ ঘটনা ঘটে। এতে বিমানে থাকা সকল ক্রুই মারা গেছেন। গভীর শোক প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি। বিবিসি

[৪] শোক প্রকাশ করে নাইজেরিয়ার প্রেসিডেন্ট টুইট করে বলেন, আমাদের সেনাবাহিনীরা দেশে নিরাপত্তা সংক্রান্ত চলমান চ্যালেঞ্জগুলো সফলভাবে মোকাবেলা করছে। এখন তারা তাদের লক্ষ্যের খুব কাছে আছে। এই পরিস্থিতিতে এমন ঘটনা গোটা নাইজেরিয়ার জন্য একটি বিরাট ধাক্কা। দ্য ওয়াশিংটন পোস্ট

[৫] চলতি বছরের জানুয়ারিতেই জেনারেল আতাহিরু সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তার ক্ষমতাগ্রহণ ছিলো নাইজেরিয়ান সরকারেরই একটি পরিকল্পনা। এক দশকেরও বেশি সময় ধরে বিদ্রোহীদের সঙ্গে চলমান যুদ্ধে সেনাবাহিনীর কার্যকারিতা আরও বাড়াতে এই উদ্যোগ নেওয়া হয়। আল জাজিরা

[৬] এই ঘটনার মাত্র তিন মাস আগে আরও একটি সামরিক বিমান দুর্ঘটনা ঘটে। রাজধানী আবুজার ঐ ঘটনায় সেখানে থাকা ৭ জনই নিহত হন। সম্পাদনা : মোহাম্মদ রকিব

  • সর্বশেষ
  • জনপ্রিয়