শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ পেরিয়ে অবস্থান করলে স্থায়ী নিষেধাজ্ঞা, ফৌজদারি মামলার হুঁশিয়ারি মার্কিন দূতাবাসের ◈ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থী-তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর দিতে নির্দেশনা ◈ বাংলাদেশে টমেটো ও আলুর সংগ্রহ-পরবর্তী বিভিন্ন পর্যায়ে নষ্ট এক-তৃতীয়াংশ ধানে ১০.২৪% ◈ ত্রিদেশীয় সিরিজে প্রথম ম‌্যাচ সন্ধ‌্যায়, মু‌খোমু‌খি বাংলা‌দেশ ও জিম্বাবু‌য়ে ◈ মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার প্রথম দুই প্রতিপক্ষ চূড়ান্ত ◈ আগামী ২৪ ঘণ্টায় যেসব বিভাগে বৃষ্টি হতে পারে ◈ উত্তরায় কিশোর গ্যাংয়ের দাপট, মাদক সিন্ডিকেট ও দখলদারি নিয়ন্ত্রণে ‘দে লাড়া’ গ্রুপ (পিচ্চি সানি) ◈ ইমরান খান, ক্যালিস, ও সোবার্সের তালিকায় সাকিব আল হাসান ◈ ভারত কোটি টাকা আয় করবে, আর বঞ্চিত হ‌বে ওয়েস্ট ইন্ডিজ? ◈ হুতির হামলা আম‌লে নি‌চ্ছে না  সৌ‌দি আরব, যথাসময়ে এশিয়ান কাপ ফুটবল আয়োজনের ঘোষণা

প্রকাশিত : ২২ মে, ২০২১, ০৪:১৭ দুপুর
আপডেট : ২২ মে, ২০২১, ০৪:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জুহুতে ‘উন্নতমানের’ কোভিড কেয়ার সেন্টার খুললেন অমিতাভ, রয়েছে বিনামূল্যে খাবার ও বিনোদন

রাশিদুল ইসলাম : [২] কয়েকদিন আগে দিল্লির ‘শ্রী গুরু তেগ বাহাদুর কোভিড কেয়ার সেন্টার’-এ ২ কোটি টাকা দেন বালিউডের ‘শাহেনশা’ অভিনেতা অমিতাভ বচ্চন। অক্সিজেনের অভাবে ভারতে মুমূর্ষু কোভিড রোগীদের পরিষেবা দিতে পোল্যান্ড থেকে ৫০টি অক্সিজেন কনসেনট্রেটরও আনিয়েছেন তিনি। এবার নিজ এলাকা জুহুতে রীতাম্ভরা বিশ্ব বিদ্যাপীঠে গড়ে তুললেন কোভিড কেয়ার সেন্টার। ইন্ডিয়ান এক্সপ্রেস

[৩] সেখানে ২৫টি শয্যা রয়েছে। দুটো ওয়ার্ডে ভাগ করা হয়েছে এই সেন্টার। প্রয়োজনে ৩০জনকেও পরিষেবা দেওয়া যাবে। অক্সিজেন থেকে শুরু করে অ্যাম্বুল্যান্স পরিষেবা, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম সব আছে।

[৪] অমিতাভ বচ্চন ব্লগে জানিয়েছেন, করোনার তৃতীয় ঢেউয়ের কথা মাথায় রেখেই আগাম ব্যবস্থা নিয়ে উন্নত পরিকাঠামোযুক্ত কোভিড কেয়ার সেন্টার তৈরি করা হয়েছে। ২০ লিটারের অক্সিজেন সিলিন্ডার ইনস্টল করা হয়েছে। আরও ২০টি সিলিন্ডার আনার কথা পরিকল্পনা রয়েছে। রয়েছে অগ্নি নির্বাপণ ব্যবস্থাও।

[৫] গত লকডাউন থেকে এবছর কোভিড সেবায় মোট ১৫ কোটি টাকা খরচ করেছেন অমিতাভ।

 

  • সর্বশেষ