শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ২২ মে, ২০২১, ০৮:৩৯ সকাল
আপডেট : ২২ মে, ২০২১, ০১:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নারায়ণগঞ্জের মদনপুরে ডাইং কারখানায় গ্যাসের আগুনে ৫ শ্রমিক দগ্ধ

মোস্তাফিজুর রহমান: [২] নারায়ণগঞ্জের সোনারগাঁর মদনপুর নয়াবাড়ি এলাকায় একটি ডায়িং ফ্যাক্টরী তে গ্যাসের লিকেজ থেকে আগুনে দুই নিরাপত্তা কর্মী ও শ্রমিকসহ ৫ জন আগুনে দগ্ধ। দগ্ধদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ভর্তি করা হয়েছে।

[৩] দগ্ধরা হলেন- আলম (২৫), হেভেন চাকমা (২২) নিরাপত্তাকর্মী। নাজির উদ্দিন (২৫) নিরাপত্তাকর্মী, মেহেদী হাসান (২৪), বশির আহমেদ (২৫)।

[৪] শুক্রবার (২২মে) দিবাগত রাত ৩টায় এ ঘটনাটি ঘটে ।

[৫] দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা সহকর্মীর রবিন জানান, মিকি ডায়িং ফ্যাক্টরী তে দুইজন নিরাপত্তাকর্মী ও৩ জন শ্রমিক রাতে ফ্যাক্টরিতে ছিলেন, হঠাৎ রাতে গ্যাসের লিকেজ থেকে আগুন ছড়িয়ে এতে তারা দগ্ধ হয়। পরে তাদেরকে উদ্ধার করে শনিবার ভোররাতে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট ভর্তি করা হয়।

[৬] অস্ত্র ইনষ্টিটিউটে আবাসিক চিকিৎসক পার্থ শংকর জানান, আলম শরীরের ১৭ শতাংশ, হেভেন চাকমা ১৫ শতাংশ, নাজির উদ্দিন ২০ শতাংশ, বশির আহমেদের ৪৮ শতাংশ ও মেহেদী হাসানের ৬০ শতাংশ পুড়ে গেছে। তারা চিকিৎসাধীন রয়েছে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়