শিরোনাম
◈ ইসরায়েলকে ‘শয়তান’ বলায় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীকে নেতানিয়াহুর নিন্দা ◈ একাত্তরে পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে জামায়াতের নাম বহাল: জামুকা সংশোধন বিল পাস ◈ পুলিশে জেলাভিত্তিক বড় নিয়োগ, কোন জেলায় পদসংখ্যা কত দেখুন তালিকা ◈ দীর্ঘদিন ধরে চলমান অর্থায়নবিহীন ‘জম্বি প্রকল্প’ চিহ্নিত করে সেগুলো বাতিলের উদ্যোগ গ্রহণ করা হয়েছে: সংসদে অর্থমন্ত্রী ◈ জ্বালানি খাতে বর্ধিত ব্যয় মেটাতে বাংলাদেশ ১০০ কো‌টি ডলার চাইবে আইএমএফের কাছে  ◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন মোড়, বরফ কি গলবে? ◈ শেরপুরে জামায়াত নেতার মৃত্যু নিয়ে গুঞ্জন, যা জানালেন আমির ◈ ইংল‌্যান্ড বিশ্বকাপের প্রস্তুতি পর্বে শেষ দুই ম‌্যাচ খেল‌বে নিউ জিল্যান্ড ও কোস্টা রিকার বিরু‌দ্ধে ◈ ফুটবল লি‌গে আজ আবাহনী-মোহামেডান মু‌খোমু‌খি ◈ ভারতের মাটির নিচে ৫০০ মিলিয়ন টন ‘স্বর্ণের পাহাড়’, তবু খনন হচ্ছে না কেন?

প্রকাশিত : ২২ মে, ২০২১, ০৭:৫৭ সকাল
আপডেট : ২২ মে, ২০২১, ০৭:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আলী রীয়াজ: ‘হেফাজতে মৃত্যু বেআইনি, কিন্তু বিচার হয় না কেন’

আলী রীয়াজ : রাষ্ট্রের দায়িত্বে থাকা একজন মানুষ যখন মারা যায় তখন তার দায় রাষ্ট্রের, সরকারের। এই কথাগুলো বহুবার বলা হয়েছে। কিন্তু তারপরেও রাষ্ট্রের হেফাজতে থাকা মানুষের মৃত্যুর ঘটনা কমছে না। ২০১৮ সালে আগের বছরগুলোর ঘটনাপ্রবাহ বিচার করে প্রশ্ন করেছিলাম ‘হেফাজতে মৃত্যু কি এখন ‘স্বাভাবিক’ (প্রথম আলো, ১৪ মার্চ, ২০১৮)। তার ৫ বছর আগে আইন করে হেফাজতে মৃত্যুর বিরুদ্ধে বিধান করা হয়েছিলো। কিন্তু তাতে কাজ হয়নি। ২০২১ সালের জানুয়ারি মাসে প্রশ্ন করেছিলাম ‘হেফাজতে মৃত্যু বেআইনি, কিন্তু বিচার হয় না কেন?’ (প্রথম আলো, ৬ জানুয়ারি ২০২১)।

কে তদন্ত করে, কে কার বিরুদ্ধে অভিযোগ দেয়? ডিজিটাল সিকিউরিটি এ্যাক্টের আওতায় আটক অবস্থায় লেখক মুশতাক আহমেদ মারা গেলেন জেলের ভেতরে, সেটা ফেব্রুয়ারি মাসের ঘটনা। কারাবন্দী অবস্থায় হেফাজতে ইসলামের নেতা ইকবাল হোসেন মারা গেছেন বৃহস্পতিবার। তার সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, তাকে যথাযথ চিকিৎসা দেওয়া হয়নি। সহিংসতাসহ একাধিক অভিযোগে আটক অবস্থায় তাকে তিনবার রিমান্ডে নেওয়া হয়েছিলো। তার মৃত্যু আবারও প্রশ্ন তুললো, এই মৃত্যুর তদন্ত হবে কিনা, কে করবে। ২০১৮ সালে যেমন বলেছি, ২০২১ সালে যেমন বলেছি তেমনি বলি মানবাধিকার সংস্থাগুলো এক নিরবতার মধ্যে আছে কিন্তু এই প্রশ্নগুলো তো নিরব থাকছে না। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়