শিরোনাম
◈ মৃত্যুর পরও মেলেনি পরিচয়, রাজধানীতে বাড়ছে বেওয়ারিশ মরদেহের সংখ্যা ◈ বাংলাদেশের চা শিল্পে সংকট: উৎপাদন কমছে, ব্যয় বাড়ছে, নিলামে মিলছে না ন্যায্যমূল্য ◈ দিল্লিতে বিক্ষোভে যোগ দিতে গিয়ে আটক ইউটিউবার ধ্রুব রাঠি মুক্ত, ফের গেলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি পুলিশের ◈ আটক সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকসহ ৩ নেতা মুক্তি পেলেন আদালতে ◈ ৩৯ কো‌টি ৪০ লাখ ডলার নি‌য়ে যুক্তরাষ্ট্রের সহায়তা প্রাপ্তিতে বাংলা‌দেশ ২০তম ◈ সৌ‌দি আর‌বে কিং খা‌লিদ বিমানবন্দরে ভয়াবহ হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২, আহত তিন শতাধিক ◈ শেষ মুহূর্তে ম‌্যান‌চেস্টার ইউনাইটেডের স্বপ্নভঙ্গ, ১০ জনের টটেনহ্যামের অবিশ্বাস্য প্রত্যাবর্তন ◈ ‌গেতাফেকে ৩-০ গো‌লে হারা‌লো বার্সেলোনা ◈ সৌদির পক্ষে হুথিদের বিরুদ্ধে যুদ্ধে নামার ইঙ্গিত ট্রাম্পের ◈ স্থানীয় নির্বাচনে একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত বিএনপির

প্রকাশিত : ২২ মে, ২০২১, ১২:৩৩ রাত
আপডেট : ২২ মে, ২০২১, ১২:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধর্ষণের পর অশ্লীল কথা, তৃতীয় শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

ডেস্ক রিপোর্ট : নেত্রকোনার মদনে ধর্ষণের পর অশ্লীল কথা, খারাপ ব্যবহার ও অপবাদ সইতে না পেরে ঝুমা (১১) নামে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে।

শুক্রবার সকালে গোবিন্দশ্রী ইউনিয়নের কদমশ্রী মনিকা গ্রামে এ ঘটনা ঘটে। ঝুমা আক্তার কদমশ্রী গ্রামের লিটন মিয়ার মেয়ে।

এ ঘটনায় ধর্ষণে অভিযুক্ত মনোয়ার হোসেনকে (১৬) সন্ধ্যায় আটক করেছে পুলিশ। মনোয়ার হোসেন একই গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত রুপ্তন মিয়ার ছেলে।

শিশুটির মা আল্পনা আক্তার বলেন, ১১ মে রাত ৯টার দিকে আমার মেয়ে বাড়ির সামনের দোকানে যায় মশার কয়েল আনতে। এ সময় মুক্তিযোদ্ধা রুপ্তনের ছেলে মনোয়ার আমার মেয়েকে ইয়াকুবের ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। আমার মেয়ে এ ঘটনা আমার কাছে বললে ভয়ে কারও কাছে বলিনি। এরপর থেকে আমার মেয়েকে রাস্তায় একা পেয়ে মনোয়ার নানা ধরনের কথা বলে।

তিনি বলেন, বুধবার দুপুরে বাড়ির সামনে গেলে মনোয়ার খারাপ খারাপ কথা বলে। এসব অপবাদ সইতে না পেরে আমার মেয়ে আজ সকালে (শুক্রবার) বিষ খেয়ে বাড়ির সামনে পড়ে থাকে। পরে আমরা তাকে মদন হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।

মদন হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক কাজী বুশরা আমীনা বলেন, কীটনাশক পান করায় ঝুমা আক্তারের মৃত্যু হয়েছে।

মদন থানার পরিদর্শক (তদন্ত) উজ্জল কান্তি সরকার বলেন, বিষপানে এক শিশু আত্মহত্যা করেছে। মনোয়ার হোসেন নামে একজন কিশোর তার সঙ্গে অপকর্ম করার অভিযোগ ওঠায় তাকে আটক করে থানায় আনা হয়েছে। ঊধ্বর্তন কর্তৃপক্ষের নির্দেশানুসারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সূত্র- যুগান্তর

  • সর্বশেষ