শিরোনাম
◈ সিসিটিভি ফুটেজে দেখা গেলো টিএসসিতে মধ্যরাতে ঘটে যাওয়া লোমহর্ষক পুরো ঘটনা! (ভিডিও) ◈ এবার বিএনপি নেতাকে পিটিয়ে মারলেন দলীয় কর্মীরা ◈ ৫ মামলায় জামিন পেয়ে নতুন করে যে দুঃসংবাদ পেলেন আইভী ◈ ভারতীয় ভিসা নিয়ে সুখবর দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ ইরানে হামলার আশঙ্কা: নিজ নাগরিকদের অবিলম্বে ইসরায়েল ছাড়ার নির্দেশ দিলো যুক্তরাষ্ট্র ◈ ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী মনির হায়দার নিউইয়র্কে মবের শিকার ভাইরাল ভিডিওটি ভুয়া ◈ নরসিংদীতে ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত নূরা গ্রেপ্তার ◈ জামায়াতের ইফতার মাহফিলে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান  ◈ নাসীরুদ্দীন পাটওয়ারীর গ্রেফতারের দাবি সঠিক নয় ◈ ১২ লাখ কৃষকের দেড় হাজার কোটি টাকার কৃষিঋণ মাফ করলো সরকার

প্রকাশিত : ২১ মে, ২০২১, ০৮:৩৩ রাত
আপডেট : ২১ মে, ২০২১, ০৮:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় মৃত্যুর সত্যিকারের পরিসংখ্যান দুই থেকে তিনগুণ বেশি: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

লিহান লিমা: [২] শুক্রবার এক বিবৃতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, করোনা মহামারীতে মৃত্যুর বৈশ্বিক আনুষ্ঠানিক পরিসংখ্যানের চাইতে ক্ষয়ক্ষতির সত্যিকারের পরিমাণ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দুই থেকে তিন গুণ বেশি। আল জাজিরা

[৩] শুক্রবার পর্যন্ত করোনায় মৃত্যুর বৈশ্বিক আনুষ্ঠানিক পরিসংখ্যান ৩৪ লাখ। হু এর সহকারী নির্বাহী পরিচালক সামিরা আসমা বলেন, ‘ল্যাটিন আমেরিকা ও এশিয়ায় করোনার নতুন ধরন ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে সংক্রমণ ও মৃত্যু লাফিয়ে বেড়েছে। আনুষ্ঠানিক পরিসংখ্যানের চাইতে সত্যিকারের প্রাণহানি দুই থেকে তিনগুণ বেশি। এটি ৬০ থেকে ৮০ লাখ হতে পারে।’

[৪] বিশ্ব স্বাস্থ্য সমীক্ষা বিষক প্রতিবেদন পর্যালোচনা করে হু জানায়, বিশ্বের বিভিন্ন দেশেই নির্ভরযোগ্য তথ্য ব্যবস্থার অভাব রয়েছে। অনেক ক্ষেত্রেই করোনায় যারা মারা গিয়েছেন তারা মৃত্যুর পূর্বে করোনা পরীক্ষাই করেন নি।

[৫] হু এর তথ্য বিশ্লেষক উইলিয়াম মিসিমবুরি বলেন, কোভিডে অনেক মৃত্যুর তথ্য অন্তর্ভূক্ত করা হয় নি, এর সঙ্গে যোগ হয়েছে অপ্রত্যক্ষ মৃত্যু, অনেকেই হাসপাতালে ভর্তি হতে পারেন নি বা করোনা পরীক্ষার মতো স্বাস্থ্যসেবা নিতে পারেন নি। এমনকি যে দেশগুলোতে নির্ভরযোগ্য তথ্য অন্তর্ভূক্তিকরণ প্রক্রিয়া ছিলো সে দেশগুলোতেও সব তথ্য অন্তর্ভূক্ত করা হয় নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়