শিরোনাম
◈ আজ জামায়াতের ‘ক্লিন ঢাকা মহানগরী’ কর্মসূচি ঘোষণা ◈ খেলোয়াড়দের আমি সবচেয়ে বেশি গুরুত্ব দেব : আমিনুল হক ◈ মধ্যপ্রাচ্যে একদিনে ৫০টিরও বেশি যুদ্ধবিমান মোতায়েন করলো যুক্তরাষ্ট্র ◈ স্বাধীনতার পর প্রথমবার মন্ত্রিসভা থেকে বাদ পড়ল নোয়াখালী ◈ বীরদের প্রতি শ্রদ্ধা দিয়ে শুরু প্রধানমন্ত্রীর নতুন অধ্যায়, নিরাপত্তায় কঠোর ব্যবস্থা ◈ স্বাধীনতার পর প্রথমবার মন্ত্রীশূন্য নোয়াখালী ◈ অগ্নিপরীক্ষার মুখে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে নতুন অধ্যায় শুরু: ইন্ডিয়া টুডের রিপোর্ট ◈ নির্বাচনি বাটোয়ারা মেনে নিয়ে এখন বিরোধিতার নাটক করা বন্ধ করেন: মাহফুজ আলম ◈ গায়কসহ নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতা-কর্মী কলকাতায় গ্রেপ্তার ◈ গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

প্রকাশিত : ২১ মে, ২০২১, ০৮:০০ রাত
আপডেট : ২১ মে, ২০২১, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ২২ মের মধ্যে নৌ-যান চলাচলের ঘোষণা না দিলে ২৩ মে বিআইডাব্লিউটিএ কার্যালয়ের সামনে অবস্থান

সমীরণ রায়: [২] শুক্রবার বাংলাদেশ নৌ-যান শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. শাহ আলম ভূঁইয়া ও সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম এক বিবৃতিতে বলেন, গত দেড় মাসেরও অধিককাল ধরে লকডাউনের নামে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ থাকার ফলে বেতন-বোনাস না পেয়ে চরম অর্থনৈতিক দুরাবস্থায় পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন-যাপন করতে বাধ্য হচ্ছে নৌযান শ্রমিকরাসহ নদী বন্দর সমুহে দিন মজুর হিসাবে কাজ করা লক্ষ লক্ষ শ্রমিক।

[৩] তারা বলেন, সারাদেশে কোথাও লকডাউন কার্যকর নেই। স্বাস্থ্যবিধি মেনে চলা হচ্ছে না কোথাও। গণপরিবহন বন্ধের নামে যাত্রী সাধারণকে চরম দুর্ভোগে ফেলে কয়েকগুণ অতিরিক্ত ভাড়া ব্যয়ে সারাদেশে যোগাযোগ ব্যবস্থা সচল রয়েছে। ঈদের আগে রাজধানী ঢাকা ছেড়ে অর্ধ কোটিরও বেশি মানুষ চরম দুর্ভোগ ও কয়েকগুণ অতিরিক্ত ভাড়া ব্যয় করে পরিবার-পরিজনের কাছে পৌছাতে কোন অসুবিধা ও বাধার সম্মুখিন হয়নি।

[৪] তারা আরও বলেন, ফেরিঘাট গুলোতে যাত্রীদের প্রচন্ড ভিরে পদপিষ্ট হয়ে মানুষের মৃত্যুর মত মর্মান্তিক ঘটনার পরেও কি কারণে যাত্রীবাহী লঞ্চ ও দুরপাল্লার গণপরিবহন বন্ধ রাখা হয়েছে তা আমাদের বোধগম্য নয়। আমরা আশা করেছিলাম সরকার ঘরে ফেরা যাত্রীদের চরম দুর্ভোগ প্রত্যক্ষ করার পর যাত্রীবাহী লঞ্চ ও দুরপাল্লার গণপরিবহন বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করে নেবেন।

[৫] তারা বলেন, সরকার শ্রমিক ও যাত্রী সাধারণের দুরাবস্থার কথা বিবেচনা করে যুক্তিক দাবি মেনে নিয়ে ২২ মে’র মধ্যে যাত্রীবাহী নৌ-যান চলাচলের ঘোষণা না দিলে ২৩ মে সকাল ১১ টা থেকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডাব্লিউটিএ) কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়