শিরোনাম
◈ শীর্ষ ইরানি নেতাদের তথ্যের জন্য যুক্তরাষ্ট্র ১০ মিলিয়ন ডলারের পুরস্কার ঘোষণা ◈ জ্বালানি সংকটে বাংলাদেশের জাহাজকে হরমুজ পারের অনুমতি দেবে ইরান ◈ যুদ্ধের মধ্যেই ট্রাম্পের দাবি: ইরান আত্মসমর্পণের পথে ◈ গ্রিড লাইনে সমস্যায় আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট বন্ধ, ঘাটতি ৫৭০ মেগাওয়াট ◈ ইরানের ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়ামই যুদ্ধের ফল নির্ধারণ করতে পারে: বিশ্লেষক ◈ ঘটনাবহুল ম্যাচে বাংলাদেশকে হা‌রি‌য়ে  সিরিজ সমতায় পা‌কিস্তান ◈ ইরানের বিরু‌দ্ধে যুদ্ধে নে‌মে কয়েক বছরের সমরাস্ত্র শেষ করেছে যুক্তরাষ্ট্র ◈ ঈদের তারিখ ঘোষণা করল অস্ট্রেলিয়া ◈ ইরানে আজ রাতেই সর্বোচ্চ হামলা হবে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ◈ ফিফার কা‌ছে তেহরা‌নের আহ্বান, যুক্তরাষ্ট্রকে বিশ্বকাপ থেকে সরিয়ে দেয়া হোক 

প্রকাশিত : ২১ মে, ২০২১, ০৫:৪৬ বিকাল
আপডেট : ২১ মে, ২০২১, ০৫:৪৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজশাহীল আমের হাটগুলোতে বছরের প্রথম গোপালভোগ পাইকার কম থাকায় দাম কম

মঈন উদ্দীন: [২] রাজশাহীর সবচেয়ে বড় আমের হাট বানেশ্বরে গুটি আমের পাশাপাশি সুমিষ্ট রসালো গোপালভোগ আম যুক্ত হয়েছে। তবে অল্প পরিমাণে এই আম এসেছে হাটে।

[৩] পাইকার কম থাকায় গোপালভোগের দামও কমে বিক্রি হয়েছে। ব্যবসায়ীরা বলছেন আর কয়েকদিনে মধ্যেই পুরোদমে জমে উঠবে আমের হাট। রাজশাহীতে গোপালভোগ আম বৃহস্পতিবার (২০ মে) গাছ থেকে পাড়ার সময়সীমা নির্ধারণ করে দেয় প্রশাসন।

[৪] ক্রেতা ও পাইকার কম থাকায় হাটে গোপালভোগের দাম কম ছিলো। প্রতিমণ গোপালভোগ আম ১৬ শ থেকে ১৮শ টাকা বিক্রি হয়েছে। ব্যবসায়ীরা জানাচ্ছেন, বানেশ্বর হাটে মোট ২৪০ টি আড়ৎ আছে সেখানে এখন পর্যন্ত ১০ থেকে ১২ টি আড়ৎ খুলেছে।

[৫] আরো ৫ থেকে ৭ দিন পরে হাটে আড়ৎগুলো খুললে আমের বাজার জমজমাট হয়ে উঠেবে। গতকালও শুধু গুটি ও আচারের আম গুলো বেশি উঠেছে। হাতে গোনা কয়েকটি ভ্যানে গোপালভোগ আম দেখা গেছে।

[৬] এদিকে গত ১৫ মে গুটি জাতের আম নামাতে শুরু করেছেন চাষিরা। বাজারে বিকিকিনি চলছে গুটি জাতের আম। তবে এসব আমের চাহিদা কম। উন্নত ও সুমিষ্ট আমের প্রতীক্ষায় ছিলো ভোক্তারা। সেই প্রতীক্ষার পালা শেষ।

[৭] বানেশ্বর বাজারের পাইকার ব্যবসায়ী শাপলা এন্টারপ্রাইজের মালিক তাজুল ইসলাম জানান, গত ১৫ তারিখ থেকে গুটি জাতের আম গুলো উঠছে। বিক্রি হচ্ছে ৭০০ থেকে ১৫শ’ টাকা পর্যন্ত। বৃহস্পতিবার হাতে গোনা কয়েকটি ভ্যানে গোপালভোগ উঠেছে। পাইকার কম থাকায় কম দামে বিক্রি হয়েছে। ছোট গোপালভোগ ১৩শ আর বড় সাইজের গুলো ১৬শ থেকে ১৮শ টাকা মণে বিক্রি হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়