শিরোনাম
◈ অপচয় রোধে সংসদে সতর্কবার্তা, সাউন্ড ও পানির সমস্যা সমাধানে উদ্যোগ ◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার ◈ রিজার্ভ ছাড়ালো ৩৪ বিলিয়ন ডলার ◈ নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা  ◈ পুলিশ সদস্যদের হতাহতের ঘটনাকে ‘যুদ্ধের ময়দানে ফয়সালা’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী 

প্রকাশিত : ২১ মে, ২০২১, ০৩:১৯ দুপুর
আপডেট : ২১ মে, ২০২১, ০৩:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টেকনাফে ডিএনসির অভিযানে ২০ হাজার ইয়াবাসহ আটক এক

ফরহাদ আমিন: [২] কক্সবাজারের টেকনাফের শাহপরীরদ্বীপ এলাকা থেকে ২০ হাজার ইয়াবাসহ এক মাদক কারবারীকে আটক করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।

[৩] বৃহস্পতিবার সন্ধ্যা সাবরাং ইউপি শাহপরীরদ্বীপ দক্ষিণ পাড়া নিজ বসত বাড়ি থেকে ইয়াবাসহ তাকে আটক করা হয়।

[৪] আটক হলেন- উপজেলার শাহপরীরদ্বীপ দক্ষিণ পাড়ার বাসিন্দা জহির আহম্মদের ছেলে হেলাল উদ্দিন (২৪) ও পলাতক আসামী সহোদর ইমান হোসেন (২৭)।

[৫] শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক মোঃ সিরাজুল মোস্তফা।

[৬] তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, শাহপরীরদ্বীপে ফিশিং ট্রলারের মালিক ইমান হোসেনের বসত বাড়িতে মাদকের বড় চালান মজুদ রয়েছে। এমন তথ্যে তারই নেতৃত্বে টেকনাফ জোনের একটি টিম ওই বাড়িতে অভিযান পরিচালনা করে তার সহোদর হেলাল উদ্দিনকে ২০ হাজার ইয়াবাসহ আটক করতে সক্ষম হয়।

[৬] তিনি আরো বলেন, ধৃতকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা পরস্পরের সহযোগীতায় মাদক ব্যবসা চালিয়ে যাওয়ার কথা স্বীকার করে। এঘটনায় ডিএনসি টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক মো.সিরাজুল মোস্তফা বাদী হয়ে উভয়কে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে টেকনাফ মডেল থানায় নিয়মিত মামলা দায়ের করেন।মাদক বিরোধী এ অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়