শিরোনাম
◈ ইরানের আইসিবিএম নিয়ে ডোনাল্ড ট্রাম্পের দাবি উড়িয়ে দিলো মার্কিন গোয়েন্দা সংস্থা ◈ ভারত টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ না জিতলে চাকরী হারা‌বেন কোচ গৌতম গম্ভীর!  ◈ যুক্তরাষ্ট্রে ভুয়া আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে প্রতারণা: বাংলাদেশি নাগরিক গ্রেফতার ◈ বিএনপির বিদ্রোহী বহিষ্কৃত প্রার্থীদের কি দলে ফেরানো হবে? ◈ যেভা‌বে বিশ্বকা‌পের  সেমিফাইনাল খেলতে পারে পাকিস্তান  ◈ বা‌র্সেলোনা ফুটবল ক্লা‌বের রেকর্ড গড়া আয়  ◈ মেক্সিকোতে স‌হিংসতা, ‌বিশ্বকাপ যে শর্তে সরে যেতে পারে ◈ অবৈধভাবে টোল নিলে কঠোর ব্যবস্থা: সড়ক প্রতিমন্ত্রী ◈ ফিলিস্তিন ভূখণ্ড দখলে ইসরায়েলি আইনের তীব্র নিন্দা বাংলাদেশের ◈ সিসিটিভি ফুটেজে দেখা গেলো টিএসসিতে মধ্যরাতে ঘটে যাওয়া লোমহর্ষক পুরো ঘটনা! (ভিডিও)

প্রকাশিত : ২০ মে, ২০২১, ০৭:৫৭ বিকাল
আপডেট : ২০ মে, ২০২১, ০৭:৫৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ২০২০ সালে বিশ্বজুড়ে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত সাড়ে ৪ কোটি মানুষ

লিহান লিমা: [২] প্রাকৃতিক দুর্যোগ, সংঘাত ও সহিংসতার কারণে ২০২০ সালে অভ্যন্তরীণভাবেই নতুন করে বাস্তুচ্যুত হয়েছেন সাড়ে চার কোটি মানুষ। যা গত ১০ বছরে নতুন বাস্তুচ্যুতির হারে সর্বোচ্চ। এ নিয়ে বিশ্বে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুতের সংখ্যা সাড়ে ৫ কোটি। আল জাজিরা

[৩] বৃহস্পতিবার ইন্টারনাল ডিসপ্লেসমেন্ট মনিটরিং সেন্টার (আইডিএমসি) এবং দ্য নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিল (এনআরসি) এর যৌথভাবে প্রকাশিত প্রতিবেদনে উঠে এসেছে, অভ্যন্তরীণ সংঘাত ও প্রাকৃতিক দুর্যোগ প্রতি সেকেন্ডে নিজ দেশেই কাউকে না কাউকে বাসস্থান ছাড়তে বাধ্য করেছে। যার ফলে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুতের সংখ্যা রেকর্ড পরিমাণে বেড়েছে।

[৪] এতে বলা হয়, গত বছর কোভিড-১৯ প্রতিরোধে বিশ্বজুড়ে চলাফেরায় নানা বিধি নিষেধ আরোপ করার পরও বাস্তুচ্যুতির হার রেকর্ড গড়েছে। এর মধ্যে তিন-চতুর্থাংশ প্রাকৃতিক দুর্যোগের কারণে বাস্তুচ্যুত হয়েছেন। ১ কোটি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন সংঘর্ষ ও সহিংসতার কারণে। যাদের বেশিরভাগই কঙ্গো প্রজাতন্ত্র, সিরিয়া, আফগানিস্তান, ইথিওপিয়া, মোজাম্বিক ও বুরকিনা ফাসোর বাসিন্দা।

[৫] এনআরসি এর প্রধান জেন ইগল্যান্ড বলেন, প্রতিবেদনে উঠে আসা তথ্য আশঙ্কাজনক। আমরা বিশ্বের অসহায় মানুষদের সংঘর্ষ ও দুর্যোগ থেকে রক্ষা করতে ব্যর্থ হচ্ছি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়