শিরোনাম
◈ যুদ্ধবিরতি চলাকালীন সময়ে হরমুজ প্রণালি ‘সম্পূর্ণ উন্মুক্ত’: ইরানের পররাষ্ট্রমন্ত্রী ◈ ইতিহাসের সর্বোচ্চ জ্বালানি মজুত, সংকটের শঙ্কা নেই: প্রতিমন্ত্রী ◈ সংসদের শব্দযন্ত্র স্থাপনে অনিয়ম, যা বললেন ঠিকাদার জাহিদুর ◈ বঙ্গোপসাগরে যে কারণে অলস পড়ে আছে ৮,২২২ কোটি টাকার তেল জেটি! ◈ দেশের আর্থিক সম্পদ রক্ষায় জনগণকে গর্জে ওঠার আহ্বান জানিয়েছেন জামায়াত আমির ◈ বাংলাদেশে জ্বালানি সরবরাহ চাপে সাময়িক স্বস্তি: রাশিয়া থেকে আমদানিতে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র ◈ রাজস্ব ও ব্যাংকিং সংস্কারে ব্যর্থতার কারণ দেখিয়ে বাংলাদেশকে জুনে কিস্তি দেবে না আইএমএফ, নতুন চুক্তির প্রস্তাব ◈ সংরক্ষিত নারী আসন: ত্যাগীরা অগ্রাধিকার পাবেন, শরিক দল থেকে বিএনপি মনোনয়ন পেতে আলোচনায় যারা ◈ এবার নতুন একটি যে উপজেলা পেতে যাচ্ছে বাংলাদেশ! ◈ শুধু ইরান নয়, আরও বহু দিকে হারছেন ট্রাম্প: চাপে মার্কিন নেতৃত্ব

প্রকাশিত : ২০ মে, ২০২১, ০৭:৩৩ বিকাল
আপডেট : ২০ মে, ২০২১, ০৭:৪৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তোমার রূপের বর্ণনা করার মতো শব্দ নেই আমার কাছে, স্পোর্টস প্রেজেন্টার মায়ান্তিকে এক অনুরাগী

এল আর বাদল : [২] বহু তারকাকে এমন পরিস্থিতির মুখে পড়তে হয়েছে হরহামেশাই। হয় তারা বিষয়টা এড়িয়ে যান। না হয় ক্ষোভ উগড়ে দেন। মায়ান্তি অবশ্যে তেমন কোনও পথেই হাঁটলেন না। তিনি অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে জবাব দিয়ে মুখ বন্ধ করে দেন অনুরাগীর।

[৩] টিম ইন্ডিয়ার কক্ষপথ থেকে ছিটকে যাওয়া অল-রাউন্ডার স্টুয়ার্ট বিনির স্ত্রী হিসেবে নয়, বরং মায়ান্তি ল্যাঙ্গারকে স্পোর্টস প্রেজেন্টার হিসেবেই লোকে বেশি চেনে। আইপিএলে স্টুডিও সঞ্চালনাই হোক, অথবা মাঠে নেমে সাক্ষাৎকার নেওয়া, সব কাজেই সমান পারদর্শী মায়ান্তির ফ্যান বেস নিতান্ত কম নয়।

[৪] তবে এমন লক্ষ লক্ষ অনুরাগীর মধ্যে দু-একজন সুন্দরী সঞ্চালিকার প্রতি বাড়তি অনুরাগ দেখাবেন না, এমনটা আবার হয় নাকি। হয়েছেও তাই। সোশ্যাল মিডিয়ায় ফাহাদ নামে এক অনুরাগী প্রথমে মায়ান্তির রূপ ও পার্সোনালিটির প্রশংসা করেন। ঠিক তার পরেই তিনি মায়ান্তিকে ডিনার ডেটে নিয়ে যাওয়ার প্রস্তাব দেন। টুইটটি মায়ান্তির নজর এড়ায়নি। তিনি তার জবাবও দেন।

[৫] ফাহাদ লেখেন, যখন আমি তোমাকে দেখি, আমার আর আইপিএলে মন বসে না। ক্লাস ও পার্সোনালিটির যথাযথ মিশ্রণ রয়েছে তোমার মধ্যে। আমার মনে হয় তোমাকে ডিনার ডেটে নিয়ে যাওয়ার যোগ্য আমি। তুমি কত সুন্দরী, সেটা বর্ণনা করার মতো শব্দ নেই আমার কাছে।

[৬] জবাবে মায়ান্তি কার্যত রাজি হয়ে যান ডিনার ডেটে যেতে। যদিও তিনি একটি শর্ত জুড়ে দেন। মায়ান্তি লেখেন, ‘ধন্যবাদ। আমি ও আমার স্বামী তোমার সঙ্গে ডিনারে যেতে পছন্দ করবো। - হিন্দুস্তানটাইমস

  • সর্বশেষ
  • জনপ্রিয়