শিরোনাম
◈ কম ট্যারিফে রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ, একনেকে অনুমোদনের অপেক্ষায় ◈ জাকির নায়েককে ভারতের হাতে তুলে দিতে আলোচনা চলছে: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ◈ রেমিট্যান্সের প্রবাহে ডলারের বাজারে স্বস্তি, দুই বছরে রিজার্ভ বেড়েছে ১১.৫৮ বিলিয়ন ডলার ◈ বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনতে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের সঙ্গে কাজ করবে সরকার ◈ মাউশির বিশেষ বিজ্ঞপ্তি এমপিও শিক্ষকদের বদলি আবেদন নিয়ে ◈ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ সভা-সমাবেশ করলেই কঠোর ব্যবস্থা: রিজভী ◈ সাময়িক জরুরি ব্যয়ে ১০ হাজার টাকা পর্যন্ত ‘ই-পেমেন্ট ক্রেডিট’ চালুর নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ সার সরবরাহ ও অনিয়ম তদারকিতে কৃষি মন্ত্রণালয়ের কন্ট্রোল রুম চালু ◈ এআই গণিতের সব সমস্যার সমাধান করে দিলে আমি রোমান্টিক উপন্যাস লিখব: চীনা গণিতবিদ দেং ইউ ◈ রাশিয়া-চীন ঘনিষ্ঠতায় বদলে যাচ্ছে শক্তির সমীকরণ, কী করবে যুক্তরাষ্ট্র?

প্রকাশিত : ২০ মে, ২০২১, ০৭:২৯ বিকাল
আপডেট : ২০ মে, ২০২১, ০৭:২৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাশিয়া যে বিষয়গুলো পছন্দ করে না, সেই কাজগুলো করছে স্বাস্থ্য মন্ত্রণালয়: ড. মোমেন

কূটনৈতিক প্রতিবেদক: [২] রাশিয়ার সঙ্গে আলোচনার বিষয়ে মস্কো যে বিষয়গুলো পছন্দ করে না, সেই কাজগুলো করছে স্বাস্থ্য মন্ত্রণালয় উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বলেন, রাশিয়ার সঙ্গে কিছু ডকুমেন্ট সই হয়েছে এবং কিছু হয়নি।

[৩]  শুরুতে টিকার একটি সংখ্যা বলা হয়েছিল এবং পরে আবারও সংখ্যা বদল করা হলো। রাশিয়ানরা এটি পছন্দ করে না।

[৪] বৃহস্পতিবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের প্রশ্ন উত্তরে এ তথ্য জানিয়ে বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় এ ক্ষেত্রে সঠিক প্রক্রিয়া অনুসরণ না করায় ভ্যাকসিন পেতে দেরি হচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ শুধু যোগাযোগ করিয়ে দেওয়া।

[৫] চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি সিনোফার্মের ভ্যাক্সিন বণিজ্যিকভাবে পেতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ফাইলপত্র তৈরিতে বেশ সময় লাগছে। কাগজপত্র চূড়ান্ত না হলে প্রক্রিয়াও শেষ হবে না।

[৬] রাষ্ট্রদূত আমাকে ফোন করেছেন, টেক্সট করেছেন। আমি সঙ্গে সঙ্গে স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য সচিব, মুখ্য সচিবকে পাঠিয়ে দিয়েছি, তাগাদা দেওয়ার জন্য।

[৭] চীন লেটার অফ কমিটমেন্ট, সেলস অ্যাগ্রিমেন্ট ও ননডিজক্লোজার অ্যাগ্রিমেন্ট পাঠিয়ে ছিল। এর মধ্যে দুটি ডকুমেন্ট স্বাক্ষর করে আমরা পাঠিয়েছি।

 

[৮] যত দ্রুত চুক্তি করা যায় বাংলাদেশের জন্য ততই ভালো জানিয়ে চীনের কূটনৈতিক সূত্র বলছে, চীনও চায় বাংলাদেশ দ্রুত ভ্যাকসিন পাক। তারা ভ্যাকসিন দিতে প্রস্তুত রয়েছে। সিনোফার্মের ভ্যাক্সিনের চাহিদা থাকায় বাংলাদেশ আরো পিছিয়ে যাচ্ছে।

  • সর্বশেষ