শিরোনাম
◈ এবার বাতিল হ‌লো ইরানের জন্য বরাদ্দ থাকা ‌বিশ্বকা‌পের টিকিটও ◈ ইউপি নির্বাচনকে ‘টেস্ট কেস’ ভাবছে সরকার, আ.লীগ নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে নতুন আলোচনা ◈ ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা করছে সরকার ◈ আগামী বাজেটে স্টার্ট-আপ ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ ◈ যুক্তরাষ্ট্রের বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো বিশ্বকা‌পের ফিফা রেফারি ওমর আরতান‌কে ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ চলাকালীন খলনায়ক হয়ে আস‌তে পারে বজ্রঝড় ◈ রাশিয়ার শ্রমবাজারে বড় সুযোগ: ১ লাখ বাংলাদেশি নেওয়ার প্রস্তাবে সম্মতি মস্কোর ◈ কুমিল্লার নিমসার বাজার এলকায় অটোরিকশা শ্রমিকদের তাণ্ডব, পুলিশের গাড়ি ভাঙচুর (ভিডিও) ◈ ‘শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা’ (ভিডিও) ◈ যে কারণে ইসরায়েলে হামলার সময় ইরানের কোনও ক্ষেপণাস্ত্রই ঠেকায়নি যুক্তরাষ্ট্র!

প্রকাশিত : ২০ মে, ২০২১, ০৬:৪৪ বিকাল
আপডেট : ২০ মে, ২০২১, ০৬:৪৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রস্তুতি ম্যাচে লাল ও সবুজ দলে ফিফটির ছড়াছড়ি

নিজস্ব প্রতিবেদক : [২] ব্যাটসম্যানদের ব্যাটে রানের ফোয়ারা। বোলাররা অনেকটাই নিষ্প্রভ। আন্তঃদলীয় প্রস্তুতি ম্যাচে দাপট দেখালেন ব্যাটসম্যানরা। দুই ইনিংস মিলিয়ে রান হলো ৫৭২। আগে ব্যাটিং করা সবুজ দল ২৮৪ রান এবং লাল দল তাদের টপকে করে ২৮৮ রান।

[৩] ম্যাচে ফিফটির ছড়াছড়ি। দুই দলের পাঁচ ব্যাটসম্যান পেয়েছেন ফিফটির স্বাদ। ব্যাটসম্যানদের দিনে বোলাররা পথ ভুলেছেন বারবার। প্রস্তুতি ম্যাচের মূল লক্ষ্য ছিল ঝালিয়ে নেওয়া। মূল মঞ্চে মাঠে নামার আগে ম্যাচের আবহে অনুশীলনের সুযোগ করে দেওয়া।

[৪] ব্যাটসম্যানরা সেই সুযোগটি লুফে নিয়েছেন দুই হাত ভরে। সৌম্য, মাহমুদউল্লাহ ও আফিফের পর তামিম ও মুশফিকের ব্যাট থেকে এসেছে ফিফটির ইনিংস। পাঁচ ব্যাটসম্যানের মধ্যে বিসিবি লাল দলের অধিনায়ক তামিম করেন সর্বোচ্চ ৮০ রান। মুশফিক অপরাজিত ছিলেন ৬৪ রানে। এর আগে বিসিবি সবুজ দলের সৌম্য ৬০ রান করেন। পরের ব্যাটসম্যানদের খেলার সুযোগ করে দিতে স্বেচ্ছা অবসরে যান টপ অর্ডার ব্যাটসম্যান।

[৫] সবুজ দলের অধিনায়ক মাহমুদউল্লাহর ব্যাট থেকে আসে ৬২ রান। সঙ্গী আফিফ হোসেন করেছেন ৬৪ রান। দুজনের ইনিংসে ছিল চার-ছক্কার শট। মাহমুদউল্লাহ ৬ চার ও ২ ছক্কা হাঁকান। আফিফের ব্যাট থেকে আসে ৭ চার ও ৩ ছক্কা।

[৬] ব্যাটসম্যানদের রান ফোয়ারার দিনে ইনিংস বড় করতে পারেননি সাকিব, লিটন, মিথুন এবং চূড়ান্ত দলে জায়গা হারানো ইমরুল। সবুজ দলের হয়ে তিনে নামা সাকিব ২০ বলে ২৮ রানের বেশি করতে পারেননি। ২টি চারের একটি পেয়েছিলেন ওভার থ্রো থেকে। স্পিনার মাহেদীর বল ইনসাইড আউট শট খেলতে গিয়ে বোল্ড হন এ ব্যাটসম্যান। এছাড়া মিথুন ৩ রানে মাহেদীর বলে উইকেটের পেছনে ক্যাচ দেন। লাল দলের হয়ে ইনিংস উদ্বোধন করা লিটন ১৫ রানে এলবিডব্লিউ হন সাকিবের বলে। বল হাতে সাকিব ৪৫ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট। ইমরুল স্পিনার মাহমুদউল্লাহর বলে সাজঘরে ফেরার আগে ৩২ বলে ৩৩ রান করেন ১ চার ও ২ ছক্কায়।

[৭] লাল দলের মাহেদী ২ উইকেট নিয়ে ছিলেন সেরা। শরিফুল পেয়েছেন ১ উইকেট। মোস্তাফিজুর ৭ ওভারে ৪৮ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। সবুজ দলে তাসকিন ৭ ওভারে খরচ করেন ৪৫ রান। শহিদুল ৩ ওভারে ২৩, মিরাজ ৭ ওভারে ৫২ রান দিয়েছেন। এ দলের মাহমুদউল্লাহ ৫ ওভারে ২৯ রান দিয়ে ২ উইকেট পান।

[৮] ২৩ মে অতিথি শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ। এর আগে দুদিন অনুশীলনে নিশ্চয়ই প্রস্তুতি ম্যাচের ভুলগুলো শুধরে নেবেন ক্রিকেটাররা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়