শিরোনাম
◈ ইথানলের উৎপাদন বাড়লেও নেই চাহিদা, ৭০০ কোটি লিটার উদ্বৃত্ত নিয়ে বিপাকে ভারত ◈ শি জিনপিং-ট্রাম্প বৈঠক: ৩০ বিলিয়ন ডলারের শুল্ক কমানোসহ ৮ সমঝোতা! ◈ বার বার বিমান বাংলাদেশে স্বর্ণের চালান ও কর্মীসহ আটক: ‘স্বর্ণের খনি’ হয়ে উঠছে উড়োজাহাজ? ◈ চট্টগ্রাম বন্দরে ট্রেইলার শ্রমিককে মারধরের অভিযোগ, বন্ধ কনটেইনার ডেলিভারি ◈ মিরপুরে হামলা-ভাঙচুরে ক্ষতিগ্রস্ত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পুনঃপ্রতিষ্ঠায় জামায়াতের ৫০ লাখ টাকা অনুদান ঘোষণা ◈ নিউগিনি প্রপার্টিজে হামলার ঘটনায় এজহারভুক্ত আসামী গ্রেফতার মিজানুর রহমান ◈ দেশে চুরি হওয়া ফোন চীনে কিনে সেটি আবার ঢাকায়, প্র'তারিত বহু ব্যবসায়ী (ভিডিও) ◈ নীরবে খুলল মালয়েশিয়ার শ্রমবাজার, ২৮ বাংলাদেশি কর্মীর চাহিদাপত্র সত্যায়ন ◈ সৌদি আরবে থাকা বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কতা জারি ◈ রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে ককটেল সদৃশ বস্তু, ঘিরে রেখেছে এসআরবি-২ দল

প্রকাশিত : ২০ মে, ২০২১, ০১:২০ দুপুর
আপডেট : ২০ মে, ২০২১, ০১:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নিজস্ব গতিতেই চলবে সাংবাদিক রোজিনার মামলার তদন্ত, এত চাপের কোন বিষয় নেই: ডিবি

বাশার নুরু ও মহসীন কবির: [২] বৃহস্পতিবার (২০ মে) সকালে ডিবি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবি রমনা বিভাগের উপ-কমিশনার এইচ এম আজিমুল হক । যমুনা টিভি

[৩] তিনি বলেন, মামলা তদন্ত করতে কোনো জায়গা থেকে কোনো চাপ নেই। মামলার তদন্তের স্বার্থে যা যা করা দরকার, তার সবই করা হবে। মামলাটি সুষ্ঠু, নিরপেক্ষ ও সুন্দরভাবে তদন্ত হবে। বাংলানিউজ২৪

[৪] সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট ও দণ্ডবিধিতে করা এই মামলার তদন্তের দায়িত্ব ইতোমধ্যে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগকে (ডিবি) দেওয়া হয়েছে।  ডিবির রমনা বিভাগ জানিয়েছে, তারা তদন্তভার পেয়েছে।  নথি তারা শাহবাগ থানা থেকে বুঝে নেবে।

[৫] রোজিনা ইসলাম গত সোমবার দুপুরের পর পেশাগত দায়িত্ব পালনে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে যান।  মন্ত্রণালয়ের কর্মকর্তারা তাকে একটি কক্ষে ৫ ঘণ্টা আটকে রাখেন। রাত সাড়ে আটটার দিকে রোজিনাকে শাহবাগ থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।  তাকে রাত ৯টার দিকে শাহবাগ থানায় নিয়ে যায় পুলিশ।  পরে রাত পৌনে ১২টার দিকে তার বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করা হয়। মামলার বাদী হন স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব শিব্বির আহমেদ ওসমানী।

[৬] এই মামলায় রোজিনা ইসলামকে গ্রেফতার দেখিয়ে গত মঙ্গলবার রিমান্ড আবেদন করে পুলিশ।  রোজিনার আইনজীবী জামিন আবেদন করেন।  মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম রিমান্ড ও জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠান।  এরপর থেকে রোজিনা গাজীপুরের কাশিমপুরে হাই সিকিউরিটি কারাগারে বন্দি।  রোজিনার জামিন আবেদনের ওপর অধিকতর শুনানির জন্য আজকের দিন ধার্য করা হয়।

  • সর্বশেষ